চীন ও কিরগিজস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু - Mati News
Friday, September 18

চীন ও কিরগিজস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কিরগিজস্তানের মধ্যে সম্প্রতি চালু হয়েছে সরাসরি ফ্লাইট। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন আরও জোরদার করার অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই ফ্লাইটটি যাত্রা শুরু করে।

কিরগিজ এয়ারলাইন ‘এরো নোম্যাড’ পরিচালিত এই বিমান পরিষেবাটি চীনে তাদের প্রথম নিয়মিত সরাসরি ফ্লাইট। বর্তমানে উরুমছি-বিশকেক রুটে বিমানযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩ হাজারে দাঁড়িয়েছে। চীনের মধ্য এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে ১২টি গন্তব্যে পরিষেবা দিচ্ছে এবং এটি সিল্ক রোডের পর্যটকদের জন্য একটি আদর্শ রুট।

চীনের ভিসা-মুক্ত নীতি এবং সহজীকৃত বিমানবন্দর সেবার কারণে জুলাই মাস থেকেই গ্রীষ্মকালীন ভ্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে উরুমছি বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে, যা প্রায় ১৬ শতাংশ বেশি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *