চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা - Mati News
Friday, September 18

চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ফোনালাপে দুই দেশের উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা করেছেন তারা।

আলাপে ওয়াং ই বলেন, বেশ কিছুদিন ধরে দু’দেশের নেতাদের নির্ধারিত গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার পথে এগিয়েছে চীন-মার্কিন সম্পর্ক।

তিনি আরও বলেন, দু’দেশের নেতাদের কূটনীতিই হলো দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি এবং দু’পক্ষের উচিত সমতা, সম্মান এবং পারস্পরিক কল্যাণের চেতনায় পরবর্তী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিনিময়ের জন্য প্রস্তুতি নেওয়া।

যোগাযোগ জোরদারের পাশাপাশি সহযোগিতা বাড়ানো, মতভেদ সামাল দেওয়া, একে অপরের কেন্দ্রীয় স্বার্থকে সম্মান করা এবং গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ককে এগিয়ে নিতে ইতিবাচক বার্তা দেওয়ার কথাও বলেন ওয়াং ই।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *