ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন - Mati News
Thursday, September 17

ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন

ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং।

মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ইরানের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকির জবাবে এই মন্তব্য করেন তিনি।

মুখপাত্র লিন চিয়ান বলেন, চীনের সঙ্গে ইরানের সহযোগিতা সর্বদা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হয়ে আসছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়। চীন সংশ্লিষ্ট বিষয়টির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *