চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশ বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট গঠনের ধারণাকে সমর্থন করে। তিনি আজ (বুধবার) সকালে শেনচেনে, এপেক সিইও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া মূল ভাষণে, এ কথা বলেন।
তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসাগরীয় এলাকার অবস্থান। উপসাগরীয় এলাকার অর্থনীতির স্বতন্ত্র উন্মুক্ততা, সমন্বয় ও বিস্তারের সক্ষমতা আছে। শেনচেন শহর কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে অবস্থিত। চীন বিশ্ব উপসাগরীয় এলাকার অর্থনৈতিক সহযোগিতা জোট প্রতিষ্ঠা করে, বিভিন্ন উপসাগরীয় এলাকার মধ্যে বিনিময় ও আন্তঃযোগাযোগ গভীরতর করতে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অন্বেষণের ধারণাকে সমর্থন করে।
সিএমজি
















