চীন-ভিয়েতনাম দলীয় পর্যায়ের যোগাযোগ জোরদারে একমত - Mati News
Wednesday, June 10

চীন-ভিয়েতনাম দলীয় পর্যায়ের যোগাযোগ জোরদারে একমত

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীন ও ভিয়েতনাম তাদের দল-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর অঙ্গীকার করেছে। বুধবার বেইজিং-এ অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দুই দেশের শীর্ষ নেতারা।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ত্রান কাম তু বৈঠকে অংশ নেন।

বৈঠকে ছাই ছি বলেন, দুই দেশের কমিউনিস্ট পার্টির উচিত নেতৃত্বমূলক ভূমিকা পালন করে বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা দেওয়া, যাতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়ন করা যায়।

তিনি আরও বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখতে, পার্টি পর্যায়ের বিশেষ যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগাতে এবং কূটনীতি, প্রতিরক্ষা ও জননিরাপত্তা খাতে “৩+৩” কৌশলগত সংলাপ জোরদার করতে আগ্রহী। পাশাপাশি শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়, জনসম্পৃক্ততা বৃদ্ধি, গণমাধ্যম, সংস্কৃতি, ক্রীড়া ও শিল্পকলায় সহযোগিতা বাড়ানোর কথাও উল্লেখ করেন।

অন্যদিকে ত্রান কাম তু বলেন, ভিয়েতনাম চীনের সঙ্গে কৌশলগত আস্থা আরও বাড়াতে এবং পার্টি পর্যায়ের যোগাযোগকে শক্তিশালী করতে আগ্রহী। তিনি রাজনৈতিক নিরাপত্তা রক্ষা, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নত করা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দুই দেশের ভূমিকা আরও শক্তিশালী করতে বহুপাক্ষিক সমন্বয় বাড়ানোর কথাও জানান।

সূত্র: সিএমজি

E:\Desktop\Desktop\OYSHI\2026\April\16.04.2026\084db95a1e1a402a877d3408b1f7c28d.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx