ডিজেল বাণিজ্য নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু - Mati News
Sunday, November 1

ডিজেল বাণিজ্য নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। গতকাল (সোমবার) এক সাক্ষাত্কারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ কথা জানান।

নোভাক জানান, ২০২৬ সালের প্রথম ৯ মাসে ইউরোপে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি পণ্য সরবরাহ করেছে রাশিয়া। ভবিষ্যতে রাশিয়া আগের স্তরে ফিরে এসে বিশ্ববাজারে প্রতি মাসে ৩৫ লক্ষ টন ডিজেল সরবরাহ করতে পারে। রাশিয়ার ডিজেল সরবরাহ বৃদ্ধি বিশ্ব বাজারের সরবরাহ ও চাহিদার মধ্যে আংশিক ভারসাম্য আনতে সাহায্য করবে বলেও জানান নোভাক।

নোভাক আরও বলেন, রপ্তানি পুনরায় শুরু হলেও রাশিয়ার অভ্যন্তরীণ ডিজেল বাজারে তার প্রভাব পড়বে না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *