তাইওয়ানের শতাধিক সামাজিক সংগঠনের অংশগ্রহণে বেইজিংয়ে আন্তঃপ্রণালি বিনিময় অনুষ্ঠান - Mati News
Wednesday, September 16

তাইওয়ানের শতাধিক সামাজিক সংগঠনের অংশগ্রহণে বেইজিংয়ে আন্তঃপ্রণালি বিনিময় অনুষ্ঠান

চীনের রাজধানী বেইজিংয়ে তাইওয়ানের শতাধিক সামাজিক ও বেসামরিক সংগঠনের অংশগ্রহণে আন্তঃপ্রণালি বিনিময় অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে তাইওয়ানভিত্তিক ১০০টির বেশি সামাজিক সংগঠন ও বিভিন্ন গোষ্ঠীর ৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে চীন ও তাইওয়ানের সামাজিক সংগঠনগুলোর মধ্যে সংস্কৃতি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, তৃণমূল প্রশাসন ও যুব বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় ও সফরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বেইজিং ও তাইওয়ানের সংশ্লিষ্ট সংগঠনগুলোর অংশগ্রহণে কয়েকটি বিষয়ভিত্তিক ফোরাম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ফর রিলেশনস অ্যাক্রস দ্য তাইওয়ান স্ট্রেইটসের সভাপতি চাং চিচুন বলেন, তাইওয়ানের জনগণের মধ্যে সেখানকার বেসামরিক সংগঠনগুলোর ব্যাপক প্রভাব রয়েছে।

তিনি আরও বলেন, এসব সংগঠন তাইওয়ানের আরও বেশি মানুষকে চীনের মূল ভূখণ্ড সফর করে এর উন্নয়ন ও পরিবর্তন সরাসরি দেখার সুযোগ করে দিতে পারে। এর মাধ্যমে দুই পারের মানুষের মধ্যে যোগাযোগ ও বিনিময় আরও বাড়ানো সম্ভব হবে।

এদিকে, একই দিনে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় একটি আন্তঃপ্রণালী বাজার। সেখানে বেইজিং ও তাইওয়ানের বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হয়। এক জায়গায় দুই অঞ্চলের স্থানীয় পণ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *