দক্ষিণ কোরিয়ার বাজারে চীনা গাড়ির জয়জয়কার - Mati News
Tuesday, June 30

দক্ষিণ কোরিয়ার বাজারে চীনা গাড়ির জয়জয়কার

শুভ আনোয়ার

উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলের কারণে দক্ষিণ কোরিয়ার ভোক্তাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে চীনের তৈরি গাড়িগুলো। সম্প্রতি কোরিয়া অটোমোবাইল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো মাসিক নিবন্ধনের দিক থেকে জাপানি ব্র্যান্ডগুলোকে ছাড়িয়ে শীর্ষ তিন আমদানিকারক দেশের তালিকায় স্থান করে নিয়েছে চীন।

এই মাইলফলক অর্জনে মূল ভূমিকা পালন করেছে চীনের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। কোরিয়া অটোমোবাইল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ায় ২ হাজার ২৩টি বিওয়াইডি গাড়ি নিবন্ধিত হয়েছে। একই সময়ে জাপানের প্রধান তিন ব্র্যান্ড—লেক্সাস, টয়োটা এবং হোন্ডার মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৪টি।

চায়না অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের নিউ এনার্জি ভেহিকেল বিশেষজ্ঞ চাং হোং জানান, দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের ভোক্তারা এখন কেবল সাশ্রয়ী মূল্যের গাড়ি খোঁজে না, তারা গুরুত্ব দিচ্ছে ‘ভ্যালু ফর মানি’ বা অর্থের সঠিক বিনিময়ের ওপর। তিনি বলেন, “চীনা ব্র্যান্ডগুলোর বৈদ্যুতিকরণ, ইন্টেলিজেন্ট প্রযুক্তি এবং পণ্য উদ্ভাবনের সক্ষমতা এখন দক্ষিণ কোরিয়ার বাজারের চাহিদার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

বিশেষজ্ঞের মতে, চীনা কোম্পানিগুলো বর্তমানে গুণমান ও নির্ভরযোগ্যতা বজায় রেখে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে গাড়ি সরবরাহ করছে, যা ভোক্তাদের ব্যবহারিক এবং অর্থনৈতিক—উভয় চাহিদাই পূরণ করছে। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত বাজারে বিক্রয়-পরবর্তী সেবা এবং গ্রাহক অভিজ্ঞতায় চীনা ব্র্যান্ডগুলোর ধারাবাহিক উন্নতি তাদের আন্তর্জাতিক পরিপক্কতারই প্রমাণ দেয়।

সিএমজি বাংলা

Where Chinese automakers have gained the most ground in Europe - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *