নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অগ্রগতি তুলে ধরল সিইআরডিএসের প্রতিবেদন - Mati News
Monday, November 9

নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অগ্রগতি তুলে ধরল সিইআরডিএসের প্রতিবেদন

বিশ্বের বৃহত্তম ও দ্রুততম সম্প্রসারণশীল নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছে চীন। শনিবার চায়না এন্টারপ্রাইজ রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (সিইআরডিএস) প্রকাশিত এক প্রতিবেদনে বৈশ্বিক জ্বালানি ও কার্বন নিঃসরণ পরিস্থিতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে চীনের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট কার্যক্রম এখনো বিশ্বে কার্বন নিঃসরণের সবচেয়ে বড় উৎস। ২০২৫ সালে জ্বালানিসংশ্লিষ্ট বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ আগের বছরের তুলনায় ০.৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪০ কোটি টনে দাঁড়ায়। ২০২১ সালের পর এটিই ছিল বার্ষিক নিঃসরণ বৃদ্ধির সবচেয়ে কম হার।

এ সময়ে চীনের জ্বালানিসংশ্লিষ্ট কার্বন নিঃসরণ ০.৫ শতাংশ কমেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে তা বেড়েছে ২.৪ শতাংশ। বৈশ্বিক নিঃসরণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে যুক্তরাষ্ট্র।

২০২৬ সালের প্রথমার্ধে চীনের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪৯.৭ শতাংশ এসেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। প্রথমবারের মতো এ হার ৫০ শতাংশের নিচে নেমেছে।

২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত সক্ষমতা ছিল ৫ হাজার ১৪৯ গিগাওয়াট, যা আগের বছরের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের ৩৩.৮ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে—শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো যা কয়লার ৩৩ শতাংশের অংশকে ছাড়িয়ে গেছে।

সূত্র: সিএমজি

A view of a large-scale solar power base in the desert in north China's Inner Mongolia Autonomous Region, September 14, 2025. /VCG

A cargo ship is docked to load large wind power equipment for export to Türkiye in Lianyungang, east China's Jiangsu Province, October 21, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *