বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে চীনের অভিনন্দন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র - Mati News
Tuesday, September 15

বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে চীনের অভিনন্দন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান এ অভিনন্দন জানান।

চীন-বাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে লিন চিয়ান বলেন, দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়নে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

তিনি আরও বলেন, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব গঠনে নতুন অগ্রগতি অর্জনের লক্ষ্যে চীন কাজ করবে।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *