বাংলাদেশ সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর - Mati News
Monday, October 12

বাংলাদেশ সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর

চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টার দিকে, চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী রক্ষী জাহাজ ‘থাংশান’ ও ‘তাছিং’ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পাঁচ দিনের সফর শুরু করেছে চীনা রক্ষী নৌবহরটি।

বাংলাদেশি নৌবাহিনীর কর্মকর্তা, সেনা প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা, চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী চীনা নাগরিকসহ শতাধিক ব্যক্তি চীনা নৌবহরকে স্বাগত জানান।

সফরকালে দুই পক্ষের পেশাগত বিনিময়, জাহাজ পরিদর্শন, সৌহার্দ্যপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা এবং ডেক অভ্যর্থনার আয়োজন করা হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *