ব্যবহারিক সহযোগিতা আরও গভীর, যৌথভাবে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করতে সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীনা সামরিক বাহিনী—এমনটাই জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন।
মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত ১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের উদ্বোধনের আগে মিয়ানমার, ব্রুনেই, বেলারুশ, আজারবাইজান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা এবং আসিয়ান এর মহাসচিব কাও কিম হোর্নের সাথে পৃথক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ফোরামটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী তোং বলেন, গত দুই দশকে সিয়াংশান ফোরাম সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক শিক্ষার নীতি বজায় রেখে শান্তি ও সহযোগিতা প্রচার এবং অভিন্ন নিরাপত্তাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, বিশ্বে অস্থিরতা ও অনিশ্চয়তা যখন ক্রমবর্ধমান, তখন মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় এবং চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীনা সামরিক বাহিনী।
সূত্র: সিএমজি


















