চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুনের সঙ্গে বৈঠক করেছেন বেইজিং সফররত লাওসের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খামলিয়েং উথাকায়সোন। সোমবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তোং চুন বলেন, ‘চীনা সামরিক বাহিনী লাওসের সামরিক বাহিনীর সঙ্গে কাজ করে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার মান ও দক্ষতা বাড়াতে, নতুন যুগে সব পরিস্থিতিতে চীন-লাওস অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব গঠনে শক্তিশালী সহায়তা দিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত রয়েছে।’
খামলিয়েং উথাকায়সোন বলেন, ‘লাওস দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও বিভিন্ন পর্যায়ে বিনিময় জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী, যাতে আরও বেশি ফলাফল অর্জন করা যায়।’
চীন ও লাওসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী এ বছর পালিত হচ্ছে। ৭ সেপ্টেম্বর থেকে চীন ও লাওসের সামরিক বাহিনী লাওসের ভিয়েনতিয়েনে ‘পিস ট্রেন-২০২৬’ নামে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে। মানবিক সহায়তা ও চিকিৎসাসেবার ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এই মহড়া সেপ্টেম্বরের শেষ নাগাদ চলবে।
২০১৭ সালের পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এ ধরনের ষষ্ঠ যৌথমহড়া পরিচালিত হচ্ছে।
সূত্র: সিএমজি



















