বৈশ্বিক মানবাধিকার শাসনে চীনের দায়িত্বশীলতার প্রদর্শন - Mati News
Saturday, June 13

বৈশ্বিক মানবাধিকার শাসনে চীনের দায়িত্বশীলতার প্রদর্শন

C:\Users\lili\Downloads\f0aec419f7ecf91cfe423fb04c0bd119.jpg

জুন ১১: “২০২৬ ফোরাম অন গ্লোবাল হিউম্যান রাইটস গাভর্ন্যান্স” উপলক্ষে, সিজিটিএন এবং চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে, বিশ্বজুড়ে ৪৩টি দেশের ১২,০০০ উত্তরদাতার উপর একটি প্রশ্নমালা জরিপ পরিচালনা করেছে। বিশ্বব্যাপী উত্তরদাতারা মানবাধিকার উন্নয়নে চীনের অর্জনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা মনে করেন যে, চীন অধিকার বাস্তবায়নকে তার জাতীয় শাসনব্যবস্থা ও সক্ষমতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে এবং সময়ের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ ও জাতীয় পরিস্থিতির উপযোগী মানবাধিকার উন্নয়নের একটি পথ তৈরি করেছে; যা মূল্যবান শিক্ষা প্রদান করে।

চীন একটি জনকেন্দ্রিক শাসন দর্শন মেনে চলে এবং সরকারের শাসনের কার্যকারিতা চীনে মানবাধিকার উন্নয়নের স্তর পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উত্তরদাতারা এর উচ্চ প্রশংসা করেছেন, এবং অবকাঠামোগত সক্ষমতা, শিক্ষার স্তর, কর্মসংস্থানের স্তর, মাথাপিছু আয়, জীবনযাত্রার পরিবেশ, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশগত শাসনসহ শাসনব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের আটটি দিকে সন্তুষ্টির হার ৬০%-এর বেশি ছিল। অবকাঠামো ও অন্যান্য হার্ডওয়্যারের স্তর, শিক্ষার স্তর, কর্মসংস্থানের স্তর এবং আয়ের স্তর শীর্ষ চারটি স্থানে ছিল, যেখানে সন্তুষ্টির হার ৭০%-এর বেশি। বয়সের দৃষ্টিকোণ থেকে উত্তরদাতাদের মধ্যে যারা ৪৫ বছরের কম বয়সী অবকাঠামো এবং শিক্ষাক্ষেত্রে চীনা সরকারের শাসনে তাদের সন্তুষ্টির হার ৮০%-এর বেশি। সর্বোচ্চ সন্তুষ্টির হার ছিল ১৮-২৪ বছর বয়সী উত্তরদাতাদের মধ্যে, যা যথাক্রমে ৮৩.৬% এবং ৮৫.৯%।

জরিপ থেকে দেখা গেছে যে, উত্তরদাতা বৈশ্বিক শাসনে চীনের অবদান সম্পর্কে ইতিবাচক প্রত্যাশা রাখেন এবং ৭০%-এর বেশি উত্তরদাতা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে সন্তুষ্ট। বিশেষত, ৭৮.২% বৈশ্বিক উত্তরদাতা মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের চীনা ধারণার প্রশংসা করেছেন। এ ছাড়া, ৭১.৭% বৈশ্বিক উত্তরদাতা মনে করেন যে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) একটি অধিকতর ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গঠনে সহায়তা করে; ৭২.৯% বৈশ্বিক উত্তরদাতা বলেন, বৈশ্বিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়ন প্রসারে বিআরআই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্লোবাল সাউথের উত্তরদাতাদের মধ্যে উভয় বিষয়েই ঐকমত্য ছিল ৮০%-এর বেশি।

এই জরিপটি একটি নমুনা ডেটাবেস ব্যবহার করে অনলাইনে পরিচালিত হয়েছিল, উত্তরদাতারা প্রধান উন্নত দেশ এবং প্রতিনিধিত্বকারী গ্লোবাল সাউথ দেশগুলো অন্তর্ভুক্ত ছিলেন। জরিপের ফলাফলগুলো ‘বৈশ্বিক মানবাধিকার শাসনে চীনের দায়িত্ব’ শীর্ষক বৈশ্বিক জনমত জরিপের ব্লু বুক-এ সংকলিত করা হয়।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *