এপ্রিল ২৩: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, ২০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট শুল্ক ফেরত দেওয়ার কাজ শুরুর খবর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইউং চিয়ান বলেন, চীন সবসময় একতরফাভাবে অতিরিক্ত শুল্ক আরোপের বিরোধিতা করে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ এবং ফেন্টানিল-সম্পর্কিত শুল্কসহ একতরফা সকল পদক্ষেপ, আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনেরও লঙ্ঘন। এগুলো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং কোনো পক্ষেরই স্বার্থই রক্ষা করে না।
হে ইউং চিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক ফেরত দেওয়ার সিদ্ধান্ত ভুল পথ থেকে সরে আসার পথে একটি ইতিবাচক পদক্ষেপ ও ইংগিত। এসব শুল্ক যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ সরাসরি আমদানিকারকদের কাছ থেকে আদায় করেছে এবং শেষ পর্যন্ত এর বোঝা যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরকেই বহন করতে হয়েছে। সূত্র: সিএমজি
商务部:美方退税举措是在纠正错误道路上的有益一步
商务部今天(4月23日)下午举行例行新闻发布会,针对美国海关与边境保护局在20日开始相关关税的退款工作,商务部发言人何咏前表示,中方一贯反对任何形式的单边加征关税措施,美方对等关税、芬太尼关税等单边措施,既违反国际经贸规则,也违反美国国内法,危害全球经贸秩序,不符合各方利益。
何咏前表示,美方退税举措是在纠正错误道路上的有益一步。需要说明的是,这些关税由美海关向美进口商直接收取,并最终由美消费者承担。建议中国出口企业结合自身实际,积极与有关利益相关方沟通,维护自身合法正当权益。




















