লাইভস্ট্রিমিং আইন লঙ্ঘনের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ - Mati News
Monday, August 3

লাইভস্ট্রিমিং আইন লঙ্ঘনের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

অনলাইন গ্রুপ লাইভস্ট্রিমে অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জোরদার করেছে চীনের সাইবারস্পেস প্রশাসন-সিএসি। সোমবার সংস্থাটি জানায়, আইন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে ১ হাজার ৮৪০টির বেশি অ্যাকাউন্টের বিরুদ্ধে।

সম্প্রতি চালানো বিশেষ অভিযানে অবৈধ ‘পিকে’ কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহ দেওয়া, দর্শককে পুরস্কার পাঠাতে প্ররোচিত করা, অশ্লীল ও ক্ষতিকর কনটেন্ট প্রচার এবং অপ্রাপ্তবয়স্কদের অধিকার লঙ্ঘনের মতো বিষয়কে লক্ষ্যবস্তু করা হয়।

প্রশাসনের তথ্যমতে, অশালীন পোশাক, ইঙ্গিতপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রচারের দায়ে কয়েকটি অ্যাকাউন্টের লাইভস্ট্রিম সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে পরিচালিত একটি গ্রুপ লাইভস্ট্রিম অ্যাকাউন্ট বন্ধ করে সংশ্লিষ্ট এমসিএন সংস্থাকেও প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা হয়েছে।

এ ছাড়া অর্থ ও উপহার আদায়ে প্ররোচনা কিংবা অপমানজনক কার্যক্রম পরিচালনাকারী একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধেও সাময়িক বা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *