লাওস ও উজবেকিস্তানের অতিথিদের সঙ্গে বৈঠক করেছেন চীনের জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং - Mati News
Tuesday, November 17

লাওস ও উজবেকিস্তানের অতিথিদের সঙ্গে বৈঠক করেছেন চীনের জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং

সেপ্টেম্বর ৭: গতকাল (রোববার) বেইজিংয়ে সফররত লাও গণবিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সম্পাদক ও জননিরাপত্তামন্ত্রী ভানথং কংম্যানি এবং উজবেকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজিজ আনভারোভিচ তাশপুলাতভের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সম্পাদক ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং।

ভানথংয়ের সঙ্গে বৈঠকে ওয়াং সিয়াও হং বলেন, লাওসের সঙ্গে দুই দেশের সর্বোচ্চ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে চীন। দ্বিপক্ষীয় সহযোগিতার পরিকল্পনা অনুযায়ী অনলাইন জুয়া ও টেলিকম জালিয়াতির মতো অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, পলাতক আসামি গ্রেপ্তার ও সম্পদ উদ্ধার এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা হবে বলেও জানান তিনি।

ওয়াং বলেন, চীন-লাওস রেলপথের নিরাপত্তা জোরদার করা হবে, যাতে নতুন যুগে চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণে আরও বেশি অবদান রাখা যায়।

ভানথং বলেন, দীর্ঘদিন ধরে চীনের দেওয়া সমর্থন ও সহায়তার জন্য লাওস কৃতজ্ঞ। চীনের সঙ্গে আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে লাওস আগ্রহী।

তাশপুলাতভের সঙ্গে বৈঠকে ওয়াং সিয়াও হং বলেন, দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে চারটি বৈশ্বিক প্রস্তাব মেনে চলবে চীন। উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ, আইন প্রয়োগের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা হবে।

ওয়াং আরও বলেন, চীন-মধ্য এশিয়া জননিরাপত্তামন্ত্রী পর্যায়ের বৈঠকের কার্যক্রমে আরও বেশি সাফল্য অর্জনের জন্য প্রচেষ্টা চালানো হবে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখা যায়।

তাশপুলাতভ বলেন, উজবেকিস্তান চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সমৃদ্ধ করতে আগ্রহী।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *