চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনে ৫০০টি অস্থায়ী প্রিফ্যাব্রিকেটেড ঘর পৌঁছেছে। শনিবার ভোরে মারু শহরে এসব ঘর পৌঁছানোর পরপরই সেগুলো স্থাপনের কাজ শুরু করেন নির্মাণকর্মীরা।
বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে সিচাংয়ের নাগছু শহরের বাছেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি মারু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেন ও নির্মাণকর্মীদের সমন্বয়ে প্রতিটি অস্থায়ী ঘর মাত্র তিন থেকে পাঁচ মিনিটে স্থাপন করা সম্ভব হচ্ছে। ঘরগুলো অগ্নিরোধী ও পানিরোধী উপকরণে তৈরি। দেয়ালের ভেতরে বিশেষ স্পঞ্জের স্তর থাকায় তাপ নিরোধক সুবিধার পাশাপাশি আগুনের ঝুঁকি কমাতেও সহায়তা করবে।
প্রতিটি ঘরে বৈদ্যুতিক আলো ও আগাম সংযুক্ত তারের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেই আলো জ্বালানো যাবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে পুনর্বাসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি


















