সি চিন পিং একজন অসামান্য নেতা। তাঁর শাসনামলে চীনে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, যা আমি স্বচক্ষে দেখেছি। সম্প্রতি টেসলা ইনকর্পোরেটেডের সিইও ইলন মাস্ক, বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে, এ মন্তব্য করেন।
মাস্ক বলেন, আপনি চীনে গেলে প্রতিবছর ঘটে যাওয়া ব্যাপক পরিবর্তনগুলো দেখতে পাবেন। নবনির্মিত ভবন ও অবকাঠামো এবং রাস্তায় হাঁটার সময় সাধারণ চীনাদের জীবনযাত্রার মানের সুস্পষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। এই সবকিছুই সার্বিক জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়নকে তুলে ধরে। এই সমস্ত সাফল্য প্রেসিডেন্ট সি চিন পিং-এর নেতৃত্বে অর্জিত হয়েছে। সূত্র: সিএমজি


















