হংকং ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান চীনের - Mati News
Monday, September 14

হংকং ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান চীনের

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তাই চীনের সার্বভৌমত্ব ও হংকংয়ে আইনের শাসনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে রাজনৈতিক কারসাজি ও যে কোন হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

হংকংয়ের হাইকোর্ট ‘হংকং অ্যালায়েন্স’ এবং সংগঠনটির সাবেক নেতাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে।

এ প্রসঙ্গে লিন চিয়ান বলেন, কিছু দেশ ও প্রতিষ্ঠান এই বিচারিক ঘটনাকে ব্যবহার করে হংকং ও সেখানকার আইনের শাসনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলঙ্কিত করছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

তিনি বলেন, ‘হংকং অ্যালায়েন্স’-এর কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতা উৎখাত করা। আসামিদের অপরাধের তথ্য স্পষ্ট এবং তাদের কর্মকাণ্ড গুরুতর ক্ষতি করেছে। তাই জাতীয় নিরাপত্তা রক্ষায় হংকং সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *