১২০ বিলিয়ন ডলার ছাড়াল চীনের উদ্ভাবনী ওষুধের বিদেশি লাইসেন্সিং চুক্তি - Mati News
Wednesday, September 16

১২০ বিলিয়ন ডলার ছাড়াল চীনের উদ্ভাবনী ওষুধের বিদেশি লাইসেন্সিং চুক্তি

নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের উদ্ভাবনী ওষুধগুলো বিশ্ববাজারে আরও বেশি প্রসার লাভ করেছে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, এই সাফল্য বিশ্বমঞ্চে চীনের ফার্মা খাতের গবেষণার ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতিকেই তুলে ধরে।

দেশটির জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন প্রকাশিত পরিসংখ্যানে জানা যায়, চলতি বছর চীনের উদ্ভাবনী ওষুধের বিদেশি লাইসেন্সিং চুক্তির মোট মূল্য ১২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীনজুড়ে নতুন ওষুধের জন্য ২ হাজার ৯০০টিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি এবং এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ। বিশেষ করে সেল এবং জিন থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল গত বছর প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনের এই উদ্ভাবনী পরিবেশের প্রতি আকৃষ্ট হয়ে বহুজাতিক ওষুধ কোম্পানিগুলো দেশটিতে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং উৎপাদন কারখানা স্থাপন ও সম্প্রসারণের কাজ জোরদার করেছে।

সূত্র: সিএমজি

China's innovative drugs gain wider global reach, signaling growing  recognition - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *