প্রিয়াঙ্কাকে ছেড়ে গেলেন নিক! - Mati News
Wednesday, April 15

প্রিয়াঙ্কাকে ছেড়ে গেলেন নিক!

প্রিয়াঙ্কাকেসদ্য বিয়ে করেছেন হলিউড ও বলিউডের দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এ মাসের ১ ও ২ ডিসেম্বর খ্রিস্টান ও হিন্দু রীতিতে যোধপুরের ওমেদ ভবন প্যালেসে ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ক’দিন আগে দিল্লিতে প্রথম বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে বেশ সুখেই দিনকাল কাটাচ্ছেন ‘নিকিয়াঙ্কাকা’জুটি। কিন্তু এরই মাঝে এক ঝটকায় প্রিয়াঙ্কার মন ভেঙে দিলেন নিক জোনাস! কিন্তু কেনো?

জি-নিউজ জানায়, সম্প্রতি স্ত্রী প্রিয়াঙ্কাকে ছেড়ে ক’দিনের জন্য নিজ দেশ মার্কিন মুল্লুকে উড়াল দিয়েছেন জোনাস। স্বামী নিক জোনাসকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক যখন গাড়ি থেকে নেমে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন, তখন বেশ বিমর্ষই দেখা গেছে প্রিয়াঙ্কাকে ছেড়ে।

তবে প্রিয়াঙ্কার মন খারাপারে দরকার নেই। আগামী ২০ ডিসেম্বরের আগেই আবারও স্বপ্নের মানুষটির কাছে হাজির হচ্ছেন নিক জোনাস। কারণ ওইদিন মুম্বাইতে বসবে দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *