মাহফুজ ইমরানের কথা ও সুরে সানি ও তিথির ‘কথার কথা’ - Mati News
Monday, April 6

মাহফুজ ইমরানের কথা ও সুরে সানি ও তিথির ‘কথার কথা’

মাহফুজ ইমরানের কথা ও সুরে সানি ও তিথির ‘কথার কথা’

জনপ্রিয় সুরকার মাহফুজ ইমরানের সুর ও কথায় আগামী কাল মুক্তি পাচ্ছে ওমর সানি তাইরীন তিথির গানকথার কথাগানটি  মিউজিক ভিডিও আকারে আসছে ,  আই মিডিয়া ব্যানারে ইউটিউবে চ্যানালে।

ওমর সানি ও তাইরীন তিথির দ্বৈত এই গানটির , সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আলোচিত ভিডিও নির্মাতা এসডি প্রিন্স।

‘কথার কথা’  গানটি সম্পর্কে সুরকার মাহফুজ ইমরান বলেন, ‘কথার কথা আমার কথা  ও সুরে ভিন্ন স্বাদের একটি গান। সুপার মেলোডি, কথা সুর ও সঙ্গীতে গানটিতে নতুনত্ব রয়েছে। মিষ্টি কণ্ঠের শিল্পী তাইরীন তিথি ও ওমর সানি অসাধারণ গেয়েছেন।গানটির মিউজিক ভিডিও অনেক ভালো হয়েছে। আমার একান্ত আশা ও বিশ্বাস কথার কথা গানটি সবার মুখে মুখে, মনে মনে, লাখ শ্রোতার প্রাণে ব্যাপক সাড়া ফেলবে।

গানটির গায়ক’ ওমর সানি বলেন, ‘কথার কথা আমার প্রথম গান। আমার সেরাটা দিয়ে গাইতে চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ আমার সাথে তিথিও অনেক ভালো গেয়েছে। আশা করি শ্রোতারা শুনে গানের প্রতি একটি ভালোবাসা জন্ম নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *