বেল্ট অ্যান্ড রোডের আওতায় জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা ছাড়িয়েছে ৩.৩৩ ট্রিলিয়ন ইউয়ান - Mati News
Thursday, November 26

বেল্ট অ্যান্ড রোডের আওতায় জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা ছাড়িয়েছে ৩.৩৩ ট্রিলিয়ন ইউয়ান

C:\Users\lili\Downloads\82624c9913dfaf7c039a276865ee9300.jpg

নভেম্বর ২৬: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় জ্বালানি খাতে বিনিয়োগ ও প্রকৌশল নির্মাণ সহযোগিতার মোট পরিমাণ ৩.৩৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ এ পরিমাণে পৌঁছেছে। আজ (বৃহস্পতিবার) চীনের শানতোং প্রদেশের ছিংতাওতে শুরু হওয়া চতুর্থ বেল্ট অ্যান্ড রোড জ্বালানিমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ তথ্য জানানো হয়। ‘উদ্ভাবনী সাফল্য ভাগাভাগি, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করা এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে বেশ কয়েকটি ফলাফলসংক্রান্ত নথি প্রকাশ করা হয়েছে।

চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের মহাপরিচালক ওয়াং হোং চি বলেন, গত এক দশকের বেশি সময়ে বেল্ট অ্যান্ড রোডের অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

তিনি জানান, মধ্য এশিয়া-চীন গ্যাস পাইপলাইনের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫০০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়েছে। পাশাপাশি লানছাং-মেকং অঞ্চলে ১১০ কিলোভোল্ট বা তার বেশি ভোল্টেজের ১৬টি আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এসব সংযোগের মাধ্যমে মোট বিদ্যুৎ বিনিময়ের পরিমাণ ৮০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে।

গত ১০ বছরে বেল্ট অ্যান্ড রোডের অংশীদার দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানির মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা বেড়ে ৬০০ গিগাওয়াটের বেশি হয়েছে, যা এ সময়ে চার গুণে উন্নীত হয়েছে। চীন বিশ্বের ১০০টির বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে সবুজ জ্বালানি প্রকল্পে সহযোগিতা করেছে।

এ ছাড়া বেল্ট অ্যান্ড রোড জ্বালানি অংশীদারত্বের সদস্যদেশের সংখ্যা বেড়ে ৩৫টিতে পৌঁছেছে। এর সহযোগিতা নেটওয়ার্কে চীনা ও বিদেশি মিলিয়ে প্রায় ৩০০টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকের অংশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড জ্বালানি অংশীদারত্ব পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট পক্ষগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা, আন্তঃসীমান্ত বিদ্যুৎ গ্রিডের সংযোগ জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি খাতের পারস্পরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা গভীর করার আহ্বান জানায়।

পাশাপাশি সম্মিলিত অঙ্গীকারগুলোকে উন্নয়ন ও জনজীবনের কল্যাণে বাস্তব ফলাফলে রূপ দিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *