উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে - Mati News
Thursday, October 15

উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে

অক্টোবর ১৫: উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ১৭ থেকে ২২ অক্টোবরের এই সফরে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি, রাশিয়ায় চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকেও যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং বলেন, চীন ও উজবেকিস্তান নতুন যুগে সর্বাবস্থায় সার্বিক কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে চীন-উজবেকিস্তান সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, চলতি বছরের আগস্টে বিশকেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে নতুন কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়।

মাও নিং আরও বলেন, চীন ও তাজিকিস্তান বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং নতুন যুগে সার্বিক কৌশলগত সহযোগিতার অংশীদার।

চলতি বছরের মে মাসে চীন-তাজিকিস্তান স্থায়ী প্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এ চুক্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার দৃঢ় ভিত্তি তৈরি করেছে বলেও জানান মাও নিং।

মাও নিং আরও বলেন, এ সফরের মাধ্যমে চীন, উজবেকিস্তান ও তাজিকিস্তানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের গতি বাড়াতে চায় চীন। একই সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও জোরদার করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ উন্নয়ন এগিয়ে নেওয়াও এ সফরের লক্ষ্য।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *