দলীয় শাসন নিয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ হবে ছিউশি ম্যাগাজিনে - Mati News
Thursday, November 5

দলীয় শাসন নিয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ হবে ছিউশি ম্যাগাজিনে

আগামীকাল (শুক্রবার) প্রকাশিতব্য ‘ছিউশি’ ম্যাগাজিনের ২০তম সংখ্যায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের ‘আরও উচ্চ মানদণ্ড ও কার্যকর পদক্ষেপে সার্বিক ও কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া’শীর্ষক গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হবে।

নিবন্ধে বলা হয়েছে, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনাকাল’ (২০২৬–২০৩০) হলো সমাজতান্ত্রিক আধুনিকায়ন মৌলিকভাবে বাস্তবায়নের ভিত্তি সুদৃঢ় করা এবং সার্বিকভাবে অগ্রগতি ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ সময়কাল। চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে পার্টির সার্বিক নেতৃত্ব বজায় রাখা ও শক্তিশালী করা এবং ধারাবাহিকভাবে কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া অপরিহার্য।

নিবন্ধে আরও বলা হয়েছে, পার্টির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা আরও দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে। এসব সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়ন করা কেন্দ্রীয় কমিটির কর্তৃত্ব এবং কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্ব বজায় রাখার মৌলিক শর্ত।

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরও বৈজ্ঞানিক ও কার্যকর করতে হবে। এ জন্য একদিকে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন আরও সুসংহত করতে হবে, অন্যদিকে সেগুলোর বাস্তবায়ন সক্ষমতা বাড়িয়ে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

দুর্নীতিবিরোধী লড়াই আরও সচেতনতা ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে নিবন্ধে। এতে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বে চীন নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন একটি দুর্নীতিবিরোধী পথ গড়ে তুলেছে।

নিবন্ধে আরও বলা হয়েছে, দুর্নীতিবিরোধী কাজে একই সঙ্গে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, একই লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা এবং সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতিবিরোধী কাজের পরিকল্পনা প্রণয়ন, সম্পদ বণ্টন ও কাজের অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের তদারকি ব্যবস্থা যুক্ত করে পুরো প্রক্রিয়াজুড়ে সমন্বিত সহযোগিতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সামগ্রিক সক্ষমতা বাড়াতে হবে।

(শুয়েই/ফয়সল/জিনিয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *