চীনে বায়ু ও সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াট - Mati News
Wednesday, October 28

চীনে বায়ু ও সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াট

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌরবিদ্যুতের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন সোমবার এ তথ্য জানিয়েছে।

মোট সক্ষমতার মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা দাঁড়িয়েছে ১৩১ কোটি কিলোওয়াট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে বায়ুবিদ্যুতের সক্ষমতা পৌঁছেছে ৭০ কোটি কিলোওয়াটে।

চীনের হ্যপেই প্রদেশের উত্তরাঞ্চলীয় হুয়াংহুয়া শহরে মৎস্যচাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদন সমন্বিত একটি প্রকল্প গড়ে তোলা হয়েছে।

এ ধরনের সমন্বিত প্রকল্পে জলাশয়ের ওপর সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি নিচের পানিতে মাছ চাষ করা হয়। এতে একই জমি বা জলাশয় ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও খাদ্য উৎপাদনের সুযোগ তৈরি হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *