বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ নিয়ে চালু হলো চীনের পিংলু খাল - Mati News
Wednesday, September 16

বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ নিয়ে চালু হলো চীনের পিংলু খাল

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে বহু প্রতীক্ষিত ‘পিংলু খাল’-এর সবচেয়ে বড় বাঁধের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে, যার মাধ্যমে খালটি চালুর পথ সম্পূর্ণ উন্মুক্ত হলো। ১৯৪৯ সালের পর জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বিতভাবে বাস্তবায়িত এটি চীনের প্রথম বড় নদী-থেকে-সমুদ্র খাল প্রকল্প।

অভ্যন্তরীণ জলপথের মধ্যে পানির উচ্চতা পরিবর্তন এবং আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় পানি-সাশ্রয়ী বাঁধ। এর বিশেষ প্রযুক্তির সাহায্যে ৫ হাজার টন ওজনের ১২টি জাহাজ একসঙ্গে প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু পানির স্তর পেরিয়ে নিরাপদে সাগরের দিকে যেতে পারে। এছাড়া এই সিস্টেমে বিশেষ অববাহিকা বা জলাধার ব্যবহার করে প্রচুর সুপেয় পানি সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করা হয়, যা পরিবেশ রক্ষার এক দারুণ উদাহরণ।

ছিনচৌ এলাকায় পাহাড় ও উপত্যকা কেটে চার বছরে এই হাবটি তৈরি করা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি। পাহাড়ের ঢাল সুরক্ষিত রাখতে এখানে ২৪ ঘণ্টাই কাজ করে স্বয়ংক্রিয় সেন্সর, যা যেকোনো বিপদের খবর রিয়েল-টাইমে মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছে দেয়।

১৩৪.২ কিলোমিটার দীর্ঘ এই পিংলু খাল উত্তর দিকের সিচাং নদীকে দক্ষিণের বেবু উপসাগরের সাথে সংযুক্ত করেছে। মাতাও হাবসহ এর তিনটি প্রধান হাবের সফল সমাপ্তি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আরও সংক্ষিপ্ত, সাশ্রয়ী ও সুবিধাজনক একটি নতুন বাণিজ্য রুট উন্মুক্ত করল।

সূত্র: সিএমজি

Pinglu Canal to open to navigation on September 16 - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *