ভালো থেকো কল্পনায় - Mati News
Wednesday, June 10

ভালো থেকো কল্পনায়

ভালো থেকো কল্পনায়

জিৎ মন্ডল 

ভালো থাকুক না বলা প্রেম

ভালো থাকুক যত অভিমান, 

হৃদয়ের এ্যালবামে সেঁটে থাক

প্রিয়সীর হাসিমাখা ছবিখান 

চোখে চোখে যত কথা

ভেসে থাক সুদূরের নীলে,

পায়ে পায়ে নাইবা চলি 

 লাল শাড়ী এলো চুলে। 

না পাওয়ার যত ব্যাথা

রক্ত সরবারে থাক ফুটে,

জীবনের যত চাওয়া পাওয়া

নিরবেই যাক টুটে। 

জীবন ভরে বেদনার সাথে 

ভালোবাসা বাসি যার,

প্রেম শুধু তারই কাছে 

অলীক কল্পনার।

যোগাযোগ :
গ্রাম-কলাপোতা
পোস্ট -বামিয়া 
থানা- কয়রা
জেলা- খুলনা
পেশায়- শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *