বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা চীনে - Mati News
Tuesday, September 29

বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা চীনে

সেপ্টেম্বর ২৯: সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা, মেধা এবং অন্যান্য বিভাগের সঙ্গে কাজের সমন্বয় জোরদার করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে চীন এবং বিভিন্ন শাখায় মেধাসম্পদেও এগিয়ে। আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইন হ্য চুন।

মন্ত্রী জানান, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধার সমন্বিত উন্নয়নকে যৌথভাবে এগিয়ে নিতে পরিকল্পনাগত সামঞ্জস্য, নীতিগত সমন্বয়, সম্পদ একত্রীকরণ এবং মূল্যায়ন সংযোগ বৃদ্ধি করা হয়েছে চীনে।

তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম গবেষণা ও উন্নয়নকর্মী দল আছে চীনে, যা দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তির ক্রমাগত উল্লম্ফনে যোগাচ্ছে শক্তিশালী সমর্থন।

মন্ত্রী বলেন, বৈজ্ঞানিক গবেষণা অনুশীলনের মাধ্যমে মেধা বিকাশের ওপর জোর দেয় চীন। চাহিদা-ভিত্তিক মেধা প্রশিক্ষণের ওপর মনোযোগ দেয়। সেইসঙ্গে সংস্কারের মাধ্যমে মেধার প্রাণশক্তিকে উদ্দীপিত করার ওপরও জোর দিয়ে আসছে চীন।

ইন হ্য চুন আরও জানান, চীনের বিভিন্ন অঞ্চল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প উন্নয়নের চাহিদার ওপর মনোযোগ দিচ্ছে এবং ‘অর্ডার-ভিত্তিক মেধা প্রশিক্ষণ’সহ অনেক নতুন মডেল পরীক্ষামূলকভাবে চালু করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *