সেপ্টেম্বর ২৯: দশ বছর আগে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তিটি তেলের বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংহতি ও সহযোগিতার মূল্যবোধকেও তুলে ধরে। গতকাল (সোমবার) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এ কথা বলেন ওপেক মহাসচিব হাইথাম গেস।
আলজেরিয়ার প্রেসিডেন্ট ভবনের তথ্যানুসারে, প্রেসিডেন্ট আব্দেল মাদজিদ তেবুনের সঙ্গে বৈঠকের পর আলজেরিয়ায় কার্যনির্বাহী সফরে থাকা হাইথাম গেস বলেছেন, বাজারের স্থিতিশীলতা কেবল তথ্যের ওপরই গড়ে ওঠে না, বরং আস্থা, গৃহীত ব্যবস্থা এবং সংকটময় মুহূর্তে সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছার ওপরও নির্ভর করে।
গেস জোর দিয়ে বলেন, বিনিয়োগ, সরবরাহ নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ওপেক প্লাস সদস্যদের মধ্যে ঐকমত্যের মাধ্যমে অর্জিত স্থিতিশীলতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তার মতে, সংলাপের প্রয়োজনীয়তা কমেনি, বরং এখন তা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএমজি


















