ধারাবাহিক নাটকে তিশার অনীহা - Mati News
Sunday, July 5

ধারাবাহিক নাটকে তিশার অনীহা

তানজিন তিশা 3 তিশার

 

ধারাবাহিক নাটকে তিশার অনীহা

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। খণ্ড নাটক ও টেলিছবিতে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এই সময়ে তার হাতে সব খণ্ড নাটকের কাজ বলে জানান। ধারাবাহিকের প্রতি নেই আগ্রহ।

কেন তিশার ধারাবাহিক নাটকে এই অনীহা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ক্যারিয়ারের শুরু থেকে খণ্ড নাটকে স্বাচ্ছন্দ্যবোধ করছি। দর্শকরা আমাকে একক নাটক-টেলিছবিতেই বেশি দেখতে চায় বলে মনে করি। এ ছাড়া গেল কয়েক বছর দু’একটি ধারাবাহিক ছাড়া আমাদের টিভি ধারাবাহিকের মান তেমন ভালো যাচ্ছে না। তাই এটির প্রতি এখন তেমন একটা আগ্রহ নেই।

যদি ভালো কোনো গল্প ও চরিত্রের ধারাবাহিক পাই তাহলে ভেবে দেখবো। তিশার এই সময়ে ব্যস্ততা? তার ভাষ্য, এখন ঈদের জন্য কাজ করছি। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে পাঁচটি খণ্ড নাটকের শুটিং শেষ করে দেশে ফিরেছি। নাটকগুলো হলো- ‘ব্রেকআপ’, ‘ফ্রেন্ডস ভার্সেস টিচার, ‘ফিরে আসি বারবার’, ‘দেখা হবে আবারও’ ও ‘মাকে দেওয়া কথাটা’।

নাটকগুলো পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্না। প্রত্যেকটি নাটকে দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। এখন আমি দর্শকদের মনে দাগ কাটার মতো চরিত্র না হলে সেটিতে কাজ করছি না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx