যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু! - Mati News
Monday, May 25

যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

যৌনকর্মীদের

স্কুল মাস্টার বাবার আদরের মেয়ে শিমু পড়ালেখা শেষ করে গ্রাম থেকে শহরে আসে চাকরির পরীক্ষা দিতে। ঢাকায় এসে নিজের চাচার বাসায় ওঠার কথা থাকলেও গিয়ে দেখে সেখানে তালা দেয়া। এতো বড় শহরে কোথায় থাকবে সে বুঝে উঠতে পারেনা। অত:পর একজন রিক্সওয়ালার সাহায্যে বহু কষ্টে একটা কমদামী হোটেল ভাড়া নেয় এক রাতের জন্য। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে পতিতা সন্দেহে ধরে নিয়ে যায়। এরপর নিজেকে আপ্রাণ চেষ্টা করে থানা থেকে ছাড়িয়ে পরীক্ষা দিতে যায় শিমু। কিন্তু ততোক্ষনে যা হবার হয়ে গেছে। পত্রিকায় যৌনকর্মীদের এহজন হিসেবে ছবি চলে এসেছে তার।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘একাকী একটি মেয়ে’। আনিসুল হকের উপন্যাস ‘একাকী একটি মেয়ে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। যৌথভাবে পরিচালনা করেছেন নীলিমা দোলা ও রজত তন্ময়।

এতে স্কুলমাস্টারের আদরের মেয় শিমুর চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, শিল্পী সরকার অপু, জিয়াউল হাসান কিসলুসহ অনেকেই।

নাটকটি নিয়ে ভাবনা বলেন, গল্পটি সুন্দর। শহরে একটি মেয়ে এমন একটি পরিচয় পায় যার সঙ্গে কখনই সম্পৃক্ততা ছিলো না। জীবনে অন্ধকার নেমে আসে তার। আমাদের চারপাশের বাস্তবতার গল্পই ফুটে উঠবে নাটকটিতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

৬ মার্চ নাটকটি এনটিতে রাত  ৯টা ৫ মিনিটে প্রচার হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx