স্মার্ট হোম কেনাকাটা ও জীবনযাত্রার মান বাড়াতে চীনের নতুন কর্মপরিকল্পনা - Mati News
Wednesday, October 7

স্মার্ট হোম কেনাকাটা ও জীবনযাত্রার মান বাড়াতে চীনের নতুন কর্মপরিকল্পনা

উন্নত জীবনযাত্রার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আধুনিক ঘরোয়া প্রযুক্তির ব্যবহার বাড়াতে একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ আটটি বিভাগ যৌথভাবে সোমবার এই কর্মপরিকল্পনা ঘোষণা করে।

নতুন এই পরিকল্পনাটিতে মূলত সাতটি প্রধান ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—উচ্চমানের স্মার্ট হোম পণ্যের সরবরাহ বাড়ানো, শিল্পের মান উন্নত করা, প্রবীণবান্ধব স্মার্ট হোম গড়ে তোলা, ব্যবহৃত গৃহস্থালি সামগ্রী পুনর্ব্যবহারের সেবা শৃঙ্খলকে আরও সহজ করা, কমিউনিটি সেবার মানোন্নয়ন এবং আর্থিক ও ঋণ সহায়তা জোরদার করা।

পরিকল্পনার বিশেষ কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে—গৃহস্থালি সেবা রোবট, স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস এবং স্মার্ট কেয়ার সরঞ্জামের মতো প্রবীণবান্ধব পণ্যগুলোর প্রচার এবং প্রবীণদের জন্য স্মার্ট হোম পণ্য ও বাড়ি সংস্কার সেবার সরবরাহ সমৃদ্ধ করা।

এ ছাড়া, পরিকল্পনাটিতে নির্মাতাদের গবেষণা ও উন্নয়ন কাজ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানসম্মত বড় বড় গৃহ সংস্কার কোম্পানি ও প্ল্যাটফর্ম তৈরি করা, যারা কাস্টমাইজড বা গ্রাহকের পছন্দ অনুযায়ী বিভিন্ন সংস্কার প্যাকেজ এবং অ্যাপয়েন্টমেন্টভিত্তিক সেবা প্রদান করবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মানুষের উন্নত জীবনের চাহিদা আরও ভালোভাবে পূরণের লক্ষ্যে এই ব্যবস্থাগুলো কার্যকর করতে এবং দেশের প্রতিটি ঘরে ঘরে আরও বেশি স্মার্ট হোম পণ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে মিলে একযোগে কাজ করবে তারা।

সূত্র: সিএমজি

AI growth engine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *