প্রাচীন চীনা চিকিৎসা ব্যবস্থার আধুনিক রূপান্তরের অভিনব উদ্যোগ - Mati News
Sunday, September 20

প্রাচীন চীনা চিকিৎসা ব্যবস্থার আধুনিক রূপান্তরের অভিনব উদ্যোগ

বেইজিংয়ের সাড়ে তিনশত বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী ফার্মেসি ‘থং রেন থাং‘ চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিকে (টিসিএম) আধুনিক জীবনের সাথে যুক্ত করে এক নতুন রূপ দিয়েছে। বেইজিং শহরতলির তাশিলার এলাকায় অবস্থিত এই কেন্দ্রটিতে টিসিএম বিক্রির পাশাপাশি তরুণ এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যুক্ত করা হয়েছে ভেষজ প্রসাধনী, চীনা ভেষজ উপাদানে তৈরি বিশেষ কফি ও পানীয়।

শিক্ষণীয় ও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা দিতে কেন্দ্রটিতে চালু করা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, রয়েছে এআই-চালিত স্মার্ট হেলথ কেবিন। সেখানে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী হাতে তৈরি বড়ি বানানোর প্রাচীন কৌশল প্রত্যক্ষ করার পাশাপাশি এআই-ভিত্তিক স্বাস্থ্য পরামর্শ নিতে পারছেন। শিশুদের জন্য রাখা হয়েছে ভেষজ বাগান পর্যবেক্ষণ এবং ভেষজ রঙ দিয়ে কারুশিল্প তৈরির সুযোগ। ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই অনন্য মেলবন্ধন প্রাচীন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাকে আন্তর্জাতিক অঙ্গনে ও তরুণ প্রজন্মের কাছে নতুনভাবে জনপ্রিয় করে তুলছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *