সাফল্যটা মূল্য পায়নি, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ - Mati News
Saturday, November 21

সাফল্যটা মূল্য পায়নি, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ

( Bangladesh, an underappreciated success, faces an economic crisis শিরোনামে ইকনোমিস্টে প্রকাশিত প্রতিবেদনের অনুবাদ তুলে ধরা হলো 

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT41rHRebi5WvK_XdiEDLRunNd5lqLpAOgZB8nVKn6tZfiIxym66GXPswO4&s=10

১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ। ইউরোপের যেকোনো দেশের চেয়ে বেশি। ২৪ নভেম্বর দেশটির কোটি কোটি মানুষের জন্য একটি নতুন মর্যাদা অর্জনের কথা ছিল। বাংলাদেশের পরিচয় আর স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে থাকার কথা ছিল না। জাতিসংঘের এই শ্রেণিবিন্যাসের আওতায় দরিদ্র দেশগুলো স্বল্প সুদে উন্নয়ন ঋণ এবং উন্নত দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পায়।

বাংলাদেশ এই অর্জন উদযাপনের জন্য প্রস্তুত ছিল। যদিও শার্ট কিংবা স্কার্ট (তৈরি পোশাক) রপ্তানিকারকদের জন্য কিছু প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর আশঙ্কা ছিল এতে। কিন্তু বৈশ্বিক উন্নয়নের সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া এমন একটি দেশের জন্য গর্বের বিষয়, যে দেশের গর্ব করার মতো অর্জন অনেক।

১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। সে সময় বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। এরপর থেকে দেশটির মাথাপিছু আয় বেড়েছে চার গুণ। শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। প্রায় সব শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত হয়েছে এবং চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।

কিন্তু উদযাপনের সেই আয়োজন পিছিয়ে গেছে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করলেও জাতিসংঘের কাছে তিন বছর সময় বাড়ানোর আবেদন জানায়। গত মাসে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এই অতিরিক্ত সময় বাংলাদেশের জন্য এখন অত্যন্ত প্রয়োজন। কয়েক দশকের ধারাবাহিক অগ্রগতির পর দেশটি এখন আবার অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।

এই সংকটের জন্য আংশিকভাবে দায়ী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত ‘জেন-জি বিপ্লব’-এর মাধ্যমে তার সরকারের পতন ঘটে। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিপ্লবের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠভাজনরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে বিপুল অর্থ লুটপাট করেন। এর ফলে ব্যাংকগুলোর ঋণ-পোর্টফোলিওর প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে কর্মকর্তাদের দাবি, গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পে ধর্মঘট এবং পেট্রলবোমা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের পেছনে তার দল আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। দলটির হাতে অবৈধভাবে অর্জিত অর্থের মজুত রয়েছে এবং রাস্তায় সহিংসতা চালানোর মতো কর্মীও রয়েছে। শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের ঘটনায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হলেও তিনি ডিসেম্বরে দেশে ফেরার অঙ্গীকার করেছেন।

তবে বাংলাদেশের সব সমস্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় না। কিছু সমস্যার উৎস দেশের বাইরেও। ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় চলতি বছর অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি জানান। অথচ কারখানার মালিকদের জন্য সেই বাড়তি মজুরি দেওয়া তখন সবচেয়ে কঠিন হয়ে পড়ে। এর ফলে ধর্মঘটের পরিস্থিতি তৈরি হয়।

নতুন সরকার মূল্যস্ফীতি ও দুর্নীতি মোকাবিলায় ধীরগতিতে এগোচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেনি।

এখন বাংলাদেশ দীর্ঘস্থায়ী মন্দার ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করে। এরপর থেকে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে। অন্যদিকে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কোভিড-১৯ মহামারির সময়কার পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। ২০২৫ সালে প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ, যা আগে প্রায় ৬ শতাংশ ছিল। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্য বাড়ছে। এতে বাংলাদেশের অসাধারণ উন্নয়নযাত্রার কিছু অর্জন হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল মানসম্মত কর্মসংস্থানের অভাব। সেই সংকট এখনো কাটেনি।

তবে আপাতত বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্টস সংকটে পড়ার আশঙ্কা কম। বিদেশি ঋণদাতাদের কাছে ঋণ পরিশোধের পরিমাণ বাড়লেও প্রবাসী আয় ও তৈরি পোশাক রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক আয়ের তুলনায় তা এখনও কম থাকবে। বরং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বল হয়ে পড়াটাই এখন মূল সমস্যা।

চলতি বছর ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয় জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৭ শতাংশের কাছাকাছি।

আর এই সব পরিপ্রেক্ষিতে এখন সবচেয়ে জরুরি কাজ হলো দেশের ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে ওঠা। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বিদেশি ঋণদাতারা যদি ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে সরকারকে সহায়তা করতে চায়, তাহলে তারা ব্যয়বহুল ও অর্থনীতিতে গণ্ডগোল তৈরি করার মতো ভর্তুকি কমানোর শর্ত দিয়ে বসতে পারে। এমন পদক্ষেপ জনসাধারণের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি করবে।

এখন বাংলাদেশের উচিত এই তিন বছরের বাড়তি সময়কে কাজে লাগিয়ে এমন সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া, যা দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে। সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর আগেই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনে জোর দিতে হবে। ঠিক যেমনটা এখন প্রতিবেশী ভারত করছে।

চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটানোই বাংলাদেশের যাত্রার শেষ নয়, এটি শুরু মাত্র।

Bangladesh, an underappreciated success, faces an economic crisis

A newish government must fix the country’s banks

It would be seen as a giant, were it not bordered on three sides by India. With 180m people, Bangladesh is far more populous than any European country. And on November 24th its multitudes were supposed to achieve a new status. No longer was their country to be classed as “least-developed”, a UN category that allows poor nations cheap development loans and low-tariff access to rich markets.

Bangladeshis were ready to celebrate. Sure, shirt- and skirt-exporters would lose an edge. But rising in this global league table would be a point of pride for a country that has much to be proud of. Bangladesh was born bloodily in 1971, when the former East Pakistan split from what was then called West Pakistan after a vile war. At the time, it was the second-poorest country in the world. Since then it has quadrupled its income per head, slashed child mortality, educated nearly all of its children and become the world’s largest source of clothes after China.

But the party was postponed. Although Bangladesh has earned promotion, it asked the UN for a three-year deferment, which was granted last month. Sadly, it needs the breathing space. After decades of progress it is suffering an economic crisis.

Part of the blame lies with the thuggish regime of Sheikh Hasina Wajed, which was toppled in a student-led “Gen Z revolution” in 2024. It was replaced by an interim government and then, since February, by the Bangladesh Nationalist Party, the victor in an election from which Sheikh Hasina’s Awami League was barred. Before the revolution, Sheikh Hasina’s cronies looted Bangladesh’s banks, leaving them saddled with bad assets that add up to a third of the total loan book.

Sheikh Hasina fled to India in 2024. But officials say her Awami League is behind strikes in the crucial garment industry and a campaign of crude bombs and arson. The League has reserves of ill-gotten cash and street fighters to draw on. If Sheikh Hasina comes back from exile, the chaos could intensify. Despite having been sentenced to death in absentia for her part in a violent crackdown on protesters before she was toppled, she has vowed to return in December.

Not all problems can be laid at Sheikh Hasina’s door. Some come from outside Bangladesh. Many factories were forced to close this year as the war in Iran disrupted fuel supplies from the Gulf. Costlier fuel spurred workers to demand higher wages, just as factory owners were least able to afford them; hence the strikes. The new government has been slow to grapple with inflation or corruption, and ham-fisted with protesters.

Bangladesh risks an extended period of stagflation. Inflation has been over 8% since the middle of 2022, when it spiked following Russia’s invasion of Ukraine, which also put up energy prices. Growth in GDP is languishing around the levels seen during the covid-19 pandemic, at 3.5% in 2025, down from around 6%. Poverty is rising for the first time in decades, threatening to undo some of the country’s amazing progress. Inflation has outpaced wage growth for nearly five years. A shortage of good jobs, the original grievance of the student protesters, persists.

A balance-of-payments crisis is unlikely. Payments to foreign creditors, though increasing, will remain small relative to foreign earnings from remittances and garment exports. The problem, rather, is a weakening domestic economy. Debt-service costs may reach 3% of GDP this year, straining public finances. Bangladesh collects only around 7% of GDP in tax. The most urgent priority is to fix Bangladesh’s banks. But if external creditors such as the IMF are to help the government bail them out, they are likely to want the government to rein in costly and distortive subsidies. That will be deeply unpopular.

Bangladesh needs to use its three-year pause to push ahead with reforms that will help it stand on its own two feet. The government needs to boost its tax take. And it should be working hard to sign trade deals to replace preferential access, just as its neighbour India is. Escaping from extreme poverty and ousting a nasty regime is just the start.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *