ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরীক্ষা
ডায়াবেটিস নির্ণয়ের প্রচলিত পরীক্ষাগুলো সম্পর্কে আমাদের মোটামুটি জানা হয়েছে। চিকিৎসকেরা প্রয়োজনমতো সকালে নাশতার আগে, নাশতার দুই ঘণ্টা পর বা দিনের যেকোনো সময় এবং বিশেষ বিশেষ প্রয়োজনে ৭৫ গ্রাম গ্লুকোজ ২০০-৩০০ মিলিলিটার পর্যন্ত পানিতে মিশিয়ে পান করানো এবং এর আগে ও দুই ঘণ্টা পরে রক্ত নিয়ে তাতে গ্লুকোজের (শর্করা) পরিমাণ দেখে কোনো লোকের ডায়াবেটিস আছে কি না তা দেখেন। একই সাথে প্রস্রাবে গ্লুকোজ যায় কি না তা-ও দেখা হয়। একসময় প্রস্রাবে গ্লুকোজ যাচ্ছে কি না তা দেখেই সিদ্ধান্ত নেয়া হতো। আজ তা গুরুত্ব হারিয়েছে। এসব পরীক্ষা করে কোনো লোকের ডায়াবেটিসের লক্ষণ ওই বিশেষ সময়টাতে আছে কি না তা জানা যায়। কিন্তু নিকট অতীতে তার রক্তের গ্লুকোজ সঠিক মাত্রায় ছিল কি না বা রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল কি না তা জানা যায় না। সাম্প্রতিককালে নতুন একটি পরীক্ষা পদ্ধতি প্রচলিত হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ গত চার মাসের নিয়...












