কিছুতেই টাকা জমাতে পারেন না? এ অভ্যাসগুলো আজই ছাড়ুন
বেতন পাওয়ার পর প্রথম ক’টা দিন ঠিকঠাক কাটে। তার পরেই নানা ইএমআই, পারিবারিক খরচ, ব্যক্তিগত খরচ, কেনাকাটা— এ সব সামলে পকেটে টান পড়ে অনেকেরই।
যদিও খরচ সামলে সঞ্চয়ের দিকে পাল্লা ভারী করতে আমরা প্রত্যেকেই চাই। তবে আধুনিক জীবনযাত্রা ও বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে টাকা জমানো আর হয়েই ওঠে না। মাসের মাঝে এসেই কাটছাঁট করতে হয় খরচ।
তবে বেশ কিছু কৌশল ও হিসাব মাথায় রাখলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি মেলে। জেনে নিন সে সব উপায় আর বাজেট তৈরি করুন সে ভাবেই।
আজকাল বেশ কিছু অ্যাপ পাওয়া যায়, যেখানে সারা মাসের আয়-ব্যয়ের হিসাব কষে নেওয়া খুবই সহজ। এমনকি, আগে থেকে দিয়ে রাখা হিসাব থেকে কোনও কারণে বেশি খরচ হলে সেই খবর অ্যাপই জানান দেবে আপনাকে। তেমন একটা অ্যাপ নামিয়ে নিন প্লে স্টোর থেকে।
মাসের শুরুতেই একটা হিসাবের খাতা করুন। সেখানে লিখে রাখুন মাসের শুরুতেই কোথায় কত খরচ, তার হিসাব। সেই হ...













