এই বলিউড তারকাদের অভিনয়ের শর্ত শুনলে চমকে যাবেন
কারও অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, কারও আবার পর্দায় চুমু খেতে অনীহা। এই বলিউড তারকাদেরও অনেক ছুতমার্গ আছে। কোনও কোনও তারকা তো আবার পরিচালক-প্রযোজকদের সঙ্গে কড়া রকম চুক্তিও সেরে রেখেছেন। গ্যালারির পাতায় দেখুন কোন অভিনেতা কী রকম ভাবে চুক্তিবদ্ধ।
সালমন খান: সালমনের ছবি মানেই ঈদ বা দিওয়ালি বাম্পার। তবে ভাইজানেরও কিন্তু ফিল্মে সাইন করার আগে বিশেষ একটা শর্ত থাকে। পর্দায় চুমু খেতে নারাজ সলমন। মিষ্টি প্রেমের দৃশ্যে তিনি খুবই সাবলীল, কিন্তু তাই বলে নায়িকাকে চুমু? নৈব নৈব চ।
কারিনা কপূর: এই বলি ডিভা চরিত্রের প্রয়োজনে ‘জিরো ফিগার’ বানাতেও দু’বার ভাবেননি। কিন্তু, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে ঘোর অনীহা কারিনার। বিশেষত, সইফ ঘরণী হওয়ার পর থেকে পরিচালকদের এই রকমই শর্ত দিয়ে রেখেছেন বেবো। তবে শর্ত ভেঙে, ‘কি অ্যান্ড কা’ ছবিতে অর্জুন কপূরকে চুমু খাওয়ার জন্যও সমালোচিত হয়েছিলেন তিনি।
শাহরুখ খান: ছবিতে অ্যাকশন...














