দক্ষ ম্যানেজমেন্ট ট্রেইনি হতে
সদ্য স্নাতক সম্পন্ন করা ব্যক্তিদের মধ্যে যারা করপোরেট বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গড়তে চান তাদের চাকরি শুরুর জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি বা ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী একটি জুতসই পদ। এ পদে একই সঙ্গে কাজ শেখা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হওয়ার সুযোগ পায়। তবে এখানে বিশেষ কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হয়। সেগুলোই জানাচ্ছেন তানিন রহমান
ম্যানেজমেন্ট ট্রেইনি মানে ধরাবাঁধা কোনো দায়িত্ব নয় যে, চুপচাপ ৯-৫টা ডিউটি করে যেতে হবে। এ পদে মূলত তৈরি হয় ভবিষ্যতের ব্যবস্থাপক। তাই প্রথম থেকেই কর্মীকে হতে হবে কৌশলী। প্রতিটি ক্ষেত্রে সংযত ও বুদ্ধিদীপ্ত আচরণ দেখাতে হবে। বিশেষ করে সিনিয়র কর্মীদের কোনো প্রশ্ন বা প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দিলে উত্তর দিতে হবে সতর্কতার সঙ্গে। যেহেতু প্রতিযোগিতামূলক পেশা, তাই আচরণ হতে হবে ডিপ্লোম্যাটিক।
সবার সঙ্গে ভালো যোগাযোগ গড়ে ফেলতে হবে শুরুতে। এ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধি...














