হার্টের অসুখে : হার্টের জন্য ৮ খাবার
প্রবাদ আছে ‘প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো’। কাজেই ভোগার চেয়ে রোগ থেকে মুক্তি পেতে যুদ্ধ নয় কেন ? আমরা জানি, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গই হচ্ছে হার্ট। তাই এর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এমন কিছু খাবার আছে; যা খেলে সহজেই হার্টের অসুখে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এবার বোল্ডস্কাই ডট কম অবলম্বনে হার্টের জন্য উপকারী ৮ খাবারের কথা জানিয়ে দিচ্ছে অর্থসূচক:
আমলকি
হার্টকে ভালো রাখার জন্য আমলকি সন্দেহাতীতভাবে সবচেয়ে ভালো ওষুধ হিসেবে কাজ করে। প্রায় সব ধরনের কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করার এক অদ্ভূত ক্ষমতা রয়েছে আমলকির।
হলুদ
হার্টের অসুখে হলুদও কার্যকারী ভূমিকা রাখে। এতে এমন এক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে; যা প্রদাহজনিত আক্রমণের বিরুদ্ধে কাজ করে।
রসুন
রসুন কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি কমায় এবং প্রাকৃতিকভাবেই এটা হার্টের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা শুধু রক্ত চলাচল...













