চীন Archives - Mati News
Thursday, October 15

Tag: চীন

উন্নয়নের চীন দর্শন: মর্যাদাপূর্ণ জীবনই মোক্ষ

উন্নয়নের চীন দর্শন: মর্যাদাপূর্ণ জীবনই মোক্ষ

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ একটি দেশের উন্নয়নে সবার আগে কী দরকার? সোজাসাপটা উত্তর হলো, মানুষের উন্নয়ন। দেশের জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করতে না পারে সেই রাষ্ট্র কখনই বড় বড় অবকাঠামো বা আমদানি-রপ্তানির পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি দাবি করতে পারে না। একটি বিপুল জনগোষ্ঠীকে কর্মহীন ও দারিদ্র্যপীড়িত রেখে কক্ষপথে স্যাটেলাইট পাঠালে রাষ্ট্র উন্নত হয় না। মানুষের জীবিকা ও সুস্বাস্থ্য নিশ্চিত না করে স্রেফ মুখরক্ষার জন্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেই কি উন্নয়নের দাবি করা যায়? বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশের উন্নয়ন করতে গেলে এখন কী দরকার? সীমিত সম্পদ দিয়ে সব মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব? চীনের দিকে তাকালে প্রশ্নটার উত্তর মিলতে পারে। কেবল মাত্র একটি বিষয় নিশ্চিত করেই চীন পৌঁছে গেছে উন্নতির শিখরে। তা হলো সুশাসন। প্রতিষ্ঠার পর চীনের কমিউনিস্ট পার্টি দারিদ্র্য বিমোচনের সংজ্ঞাটা ঠিক করে...
ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

আন্তর্জাতিক
ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার মধ্যেই চীন সফর করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। সোমবার (৭ সেপ্টেম্বর) ও মঙ্গলবার অনুষ্ঠিত এই দুই দিনের সফরটি বেইজিং ও দোহা উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে। চীনা কর্মকর্তাদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক ‘স্বর্ণযুগে’ প্রবেশের পথে রয়েছে।মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনীতি বর্তমানে বড় ধরনের চাপের মুখে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে চীন ও কাতার তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। সফর শেষে উভয় পক্ষ জ্বালানি, বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দি...
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় কাতারের মধ্যস্থতাকে জোরালো সমর্থন চীনের

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় কাতারের মধ্যস্থতাকে জোরালো সমর্থন চীনের

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন। ৭ই সেপ্টেম্বর বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি আসে। দুই দিনের সরকারি সফরে থাকা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় লি কিয়াং বলেন, বেইজিং যত দ্রুত সম্ভব এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাতার, অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত।বৈঠকে লি কিয়াং কাতারকে মধ্যপ্রাচ্যে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে আখ্যায়িত করেন। তিনি একটি অধিকতর ন্যায্য ও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের মধ্যে বহুপাক্ষিক সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। চীনের প্রধানমন্...
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

আন্তর্জাতিক
নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো ৫ হাজার ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের উপস্থিতি উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।পরিসংখ্যান অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৪ জনে পৌঁছেছে এবং সেখানে প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ ছিলেন, যার মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক। অন্যদিকে, চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। চীনের নিখোঁজদের মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক। এদের অনেকেই কৈলাস-মানসসরোবরের তীর্থযাত্রী ছিলেন।দুর্যোগের সূত্রপাত হয় মাউন্ট লাংটাং লিরুংয়ের উচ্চ ঢালে বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার ...
ভবিষ্যতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সামরিক সংঘাত

ভবিষ্যতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সামরিক সংঘাত

আন্তর্জাতিক
পৃথিবীতে শুরু হওয়া কোনো বড় আকারের সামরিক সংঘাত ভবিষ্যতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী বিশাল মহাকাশ অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের শিয়ানের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির মহাকাশবিজ্ঞানীদের একটি নতুন গবেষণায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। জুলাই মাসে ‘জর্নাল অব কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি সিসলুনার স্পেস বা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী অঞ্চলকে ভবিষ্যতের সম্ভাব্য রণক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।গবেষকদের মতে, সিসলুনার স্পেসের মহাকর্ষীয় পরিবেশ অত্যন্ত জটিল, যা মহাকাশযানের গতিপথকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথের তুলনায় অনেক বেশি রহস্যময় করে তোলে। এই জটিলতাকে কাজে লাগিয়ে কোনো মহাকাশযান এমন সব পথে অবস্থান নিতে পারে, যা প্রতিপক্ষের জন্য শনাক্ত করা বা অনুমান করা কঠিন। প্রয়োজনে সেখান থেকে অতর্কিতে বেরিয়ে এসে পৃথিবীর কাছাকাছি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও তৈরি...
নেপালে বন্যার জেরে চীন-ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

নেপালে বন্যার জেরে চীন-ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক
নেপালে সাম্প্রতিক ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানির সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে সৃষ্ট এই মানবিক বিপর্যয়ের জন্য বৈশ্বিক উষ্ণায়নে শীর্ষে থাকা চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল সরকার। দেশটির দাবি, জলবায়ু পরিবর্তনের দায়ভার বড় অর্থনীতির দেশগুলোর ওপরই বর্তায়।বিপর্যয়ের ভয়াবহতা ও পরিসংখ্যাননিহত: ১ হাজার ১২৭ জন।নিখোঁজ: প্রায় ৩ হাজার ৯০০ জন।ঘটনার কেন্দ্রস্থল: বাগমতী প্রদেশের ভোতেকোশি নদীর অববাহিকা।দুর্যোগের তারিখ: ২৬ আগস্ট।পুনর্নির্মাণ ব্যয়: ৪ থেকে ৫ বিলিয়ন ডলার (জিডিপির প্রায় ১০ শতাংশ)।নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বিধ্বস্ত পরিকাঠামো পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন। ইতিমধ্যেই জাতিসংঘ-সমর্থিত ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’-এর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে কাঠমান্ডু। পররাষ্ট্রমন্ত্রী শিশির...
কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত

কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের বিপরীতে একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)। এই লক্ষ্যকে সামনে রেখেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে এসসিও শীর্ষ সম্মেলন। সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা। মার্কিন আধিপত্য মোকাবিলায় এই সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন। এই আলোচনার সময় পুতিন উল্লেখ করেন যে, মস্কো চীনের সঙ্গে ভিসামুক্ত ব্যবস্থা স্থায়ী করতে পুরোপুরি প্রস্তুত। এছাড়া মঙ্গলবার এসসিওর আনুষ্ঠানিক অধিবেশন শুরুর আগে পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক হওয়ার কথা ...
৯০ বছর আগের সেই লংমার্চ যেভাবে আজকের চীনকে বিশ্বশক্তিতে রূপান্তর করেছে

৯০ বছর আগের সেই লংমার্চ যেভাবে আজকের চীনকে বিশ্বশক্তিতে রূপান্তর করেছে

Op-ed
গত জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫ বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ পথচলার এক অবিচ্ছেদ্য অংশ হলো ঐতিহাসিক ‘লংমার্চ’, যার বয়স এখন ৯০ বছর। বর্তমান চীনা নেতা সি চিন পিং দলের এই দীর্ঘ অগ্রযাত্রাকে ‘মহাকাব্যিক’ হিসেবে অভিহিত করেছেন। ১৯৩৪ সালে প্রতিপক্ষের ঘেরাও থেকে বাঁচতে সিপিসির কৃষক-ক্যাডাররা রুইজিন থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় এক লাখ মানুষের সেই দুই বছরের কঠিন যাত্রার শেষে ১৯৩৬ সালে মাত্র ১০ হাজার ক্যাডার টিকে ছিলেন। এই লংমার্চের শেষ জীবিত সাক্ষী ওয়াং গুইজিয়াং ১০৪ বছর বয়সে গত ২২ জুলাই মারা গেছেন, যার মাধ্যমে এই ঐতিহাসিক অধ্যায়ের একটি শারীরিক যোগসূত্র শেষ হলো।১৯২১ সালে মাত্র ১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা সিপিসি ১৯৪৯ সালে ক্ষমতা দখল করে। সেই সময়ের কৃষিনির্ভর অনুন্নত চীন আজ ৭৭ বছর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছ...
আর্কটিক সিল্ক রোড: এশিয়া ও ইউরোপের বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে চীন

আর্কটিক সিল্ক রোড: এশিয়া ও ইউরোপের বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে চীন

আন্তর্জাতিক
আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নতুন এক নৌবাণিজ্য পথ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে চীন। ‘আর্কটিক সিল্ক রোড’ নামে পরিচিত এই প্রকল্পটি এশিয়া ও ইউরোপের মধ্যকার পণ্য পরিবহনের সময় ও দূরত্ব উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সক্ষম হবে। রাশিয়ার উত্তর উপকূল ঘেঁষে নর্দার্ন সি রুট ব্যবহার করে চীনা জাহাজগুলো ইউরোপে পণ্য পৌঁছানোর পরিকল্পনা করছে, যা প্রচলিত সুয়েজ খালপথের একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে।বাণিজ্যিক উদ্যোগের অংশ হিসেবে চীনা শিপিং কোম্পানি ‘সি লিজেন্ড’ নিয়মিত কনটেইনার জাহাজ চলাচলের প্রক্রিয়া শুরু করেছে। এই পরিকল্পনার আওতায় চীনের নিংবো বন্দর থেকে রাশিয়ার উত্তর উপকূল হয়ে যুক্তরাজ্যের ফেলিক্সস্টো বন্দরে পণ্যবাহী জাহাজ যাতায়াত করবে। অনুকূল আবহাওয়া ও পরিস্থিতিতে এই রুটে যাতায়াতের সময় প্রচলিত পথের তুলনায় প্রায় অর্ধেক কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনে নর্দা...
শেনচৌ ২১-এ করে ফিরিয়ে আনা ‘চন্দ্র ইট’ ভালো অবস্থায় আছে

শেনচৌ ২১-এ করে ফিরিয়ে আনা ‘চন্দ্র ইট’ ভালো অবস্থায় আছে

China
চাঁদে বসতি নির্মাণের লক্ষ্যে আরও এক ধাপ এগোলো চীন। প্রথম দফায় এক বছর মহাকাশে থাকার পর শেনচৌ-২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরিয়ে আনা পরীক্ষামূলক ‘চাঁদের ইট’-এর নমুনাগুলো ভালো অবস্থায় রয়েছে বলে সম্প্রতি নিশ্চিত করেছেন চীনের বিশেষজ্ঞরা। ২০৩০ সালে চাঁদে নভোচারী পাঠাতে চায় চীন। ২০৩৫ সালের মধ্যে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের একটি মৌলিক মডেল তৈরির লক্ষ্যও রয়েছে দেশটির। চাঁদের মাটি দিয়ে ইট বানালে যেমন হবে, তেমনই কিছু ‘সিমুলেটেড ইট’ তৈরি করে হুয়াচোং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী তিং লিয়েইয়ুনের নেতৃত্বাধীন গবেষণা দল। এরপর এ নিয়ে গবেষণা শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে। থিয়ানচৌ-৮ কার্গো শিপে করে থিয়ানকং মহাকাশ স্টেশনে নেওয়া হয় ৭৪টি ‘চাঁদের ইটের’ নমুনা। নমুনাগুলো বিশেষ ব্যবস্থায় মহাকাশ স্টেশনের বাইরে উন্মুক্ত অবস্থায় রাখা হয়। তিং জানালেন, তিন বছরব্যাপী এই...
চীনের লেংহু: তেল থেকে তারার নগরী

চীনের লেংহু: তেল থেকে তারার নগরী

China
চীনের উত্তর-পশ্চিমের ছিংহাই প্রদেশের মাংইয়ার একটি শহর লেংহু। কয়েক দশক আগেও চীনের চতুর্থ বৃহত্তম তেলক্ষেত্রের শহর ছিল এটি। মরুর ধুলিঝড় ও স্বল্প অক্সিজেনের মাঝে তেল শ্রমিকেরা সচল রাখতেন চীনের শিল্প-চাকা। তেল শেষ, শ্রমিকেরাও চলে গেছে। জনসংখ্যা নেমে যায় তিনশর নিচে। পরিত্যক্ত ঘরবাড়ি আর সমাধিতে দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভগুলো যেন এখন আগের যুগের সাক্ষ্য দেয়। তবে এখন পাহাড়ের চূড়ায় তেলের খনির জায়গায় দাঁড়িয়েছে টেলিস্কোপ। আকাশগঙ্গা, সুপারনোভা, ব্ল্যাক হোল খুঁজে বেড়ায় লেংহুর মহাকাশ গবেষণাকেন্দ্রের এই নিরলস ‘চোখ’। তেল থেকে তারার পথে ১৯৫৮ সালে তিচং-৪ নামের একটি কূপ থেকে প্রতিদিন ৮০০ টন তেল বেরোতে শুরু করে। রাতারাতি গোবি মরুভূমির এই কোণে গড়ে ওঠে শ্রমিক শহর লেংহু। কিন্তু নব্বইয়ের দশকে কূপগুলো শুকিয়ে গেলে শুরু হয় জনশূন্যতার পথে যাত্রা। ২০১৫ সালে লেংহুর রূপান্তরের দায়িত্ব পা...
পোড়া ঘায়ের চিকিৎসায় ব্যাকটেরিয়া সেলুলোজ ড্রেসিং আবিষ্কার চীনে

পোড়া ঘায়ের চিকিৎসায় ব্যাকটেরিয়া সেলুলোজ ড্রেসিং আবিষ্কার চীনে

China
গভীর পোড়া রোগীর অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তপাত ঠেকাতে এক যুগান্তকারী সমাধান নিয়ে এসেছেন চীনা বিজ্ঞানীরা। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজি ও রুইচিন হাসপাতালের গবেষকরা একটি ব্যাকটেরিয়া সেলুলোজ (বিসি) ভিত্তিক ড্রেসিং তৈরি করেছেন, যা দিয়ে বাতাস চলাচল করতে পারে এবং  ত্বকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি সাধারণ ড্রেসিং নয়। গবেষকরা এতে মানবদেহের প্রাকৃতিক রক্ত জমাট বাঁধার এনজাইম থ্রম্বিন যুক্ত করে এটিকে বায়োঅ্যাকটিভ করে তুলেছেন। সমস্যা ছিল—থ্রম্বিন দ্রুত ধুয়ে যায়। এর সমাধানে, তারা থ্রম্বিনের সঙ্গে সেলুলোজ-বাইন্ডিং ডোমেইন নামে এক ধরনের ‘জৈব আঠা’ জুড়ে দিয়েছেন, যা থ্রম্বিনকে বিসি’র গায়ে আটকে রাখে। এরপর শুধু বিসি ড্রেসিংটিকে এই বিশেষ দ্রবণে ডুবালেই তৈরি হয় থ্রম্বিন-আনকর্ড ব্যাকটেরিয়া সেলুলোজ। সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল অ্যাডভান...
চীনের গ্রামে এআই বিপ্লব: মাঠ ছেড়ে মেশিনের শিক্ষক তারা

চীনের গ্রামে এআই বিপ্লব: মাঠ ছেড়ে মেশিনের শিক্ষক তারা

China
মাঠের ধান আর ভুট্টা ছেড়ে এখন তারা কীবোর্ডে শব্দ ট্যাগ করেন। অডিওকে রূপান্তর করেন টেক্সটে, মুখভঙ্গির ব্যাখ্যা করেন কম্পিউটারে। উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ৪৬ বছরের ওয়াং মেইমেই এখন একজন এআই-ট্রেনার। নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটাবেজ। একসময় মেইমেইর জীবন চলতো কৃষিতে। মাঠে ঝরাতে হতো ঘাম। সেই ওয়াং এখন সকালে চলে যান ইয়িচুন কাউন্টির অফিসে। এআইকে তথ্য ফিড করাই এখন তার নতুন পেশা। ওয়াং বলেন, ‘এআইকে এসব শেখাই যাতে ওর উত্তরগুলো আরও নিখুঁত হয়।’ লোয়েস মালভূমির থোংছুয়ান শহরে বেড়ে ওঠা ওয়াংয়ের ছোটবেলার স্বপ্ন ছিল—একদিন যেন তাকে আর বাসি পাউরুটি খেতে না হয়। পরিবারের আয়ের উৎস ছিল মাত্র ২ হেক্টর জমির ফসল। মাধ্যমিকের পর পড়া বন্ধ করে মাঠে কাজ শুরু করেন ওয়াং মেইমেই। কিন্তু কৃষি যন্ত্রায়নের উন্নতির ফলে হাতে সময় আসে। সেই সময়কে কাজে লাগিয়েই নত...
আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতা’

আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতা’

China
জুলাই ৭: বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং পারস্পরিক বন্ধুত্বের গভীরতা উদযাপন করতে আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতা’। দুই দেশের সংস্কৃতিকে কাছাকাছি আনার ব্যতিক্রমী এ আয়োজন ২০২৫ সালের আগস্ট থেকে শুরু হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছাবে সেপ্টেম্বর মাসে। সম্প্রতি ২য় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট ২০২৫ এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫। এতে বাংলাদেশি ও অ-চীনা নাগরিকদের জন্য থাকছে চীনা ভাষার গান পরিবেশনের সুযোগ এবং চীনা নাগরিকদের জন্য থাকছে বাংলা ভাষার গান পরিবেশনের সুযোগ।সংগীতের মাধ্যমে দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইচ্ছুক যে কেউ অংশ নিতে পারবেন এই আয়োজনে। বিস্তারিত জানতে যোগাযোগ—শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম। শান স্যার-শাফি স্যার। মোবাইল: 016...
চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন – সিচাং ট্যুর উদ্বোধন

চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন – সিচাং ট্যুর উদ্বোধন

China
২৭ জুন, সিচাং: চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন – সিচাং ট্যুর। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিকদের একত্র করেছে এ আয়োজন। শুক্রবার সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে চমকপ্রদ লাসা রেলওয়ে স্টেশনে, যা কিনা সিচাংয়ের আধুনিকায়ন ও উন্নয়নের শক্তিশালী প্রতীক। চায়না মিডিয়া গ্রুপ ও সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রচার বিভাগ যৌথভাবে এই ট্যুরের আয়োজন করেছে। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া ও মঙ্গোলিয়া থেকে আগত মূলধারার গণমাধ্যমকর্মীদের স্বাগত জানানো হয়েছে এতে। চীনের চলমান অগ্রগতি প্রত্যক্ষ করানোর পাশাপাশি সিচাংয়ের আধুনিকায়নের অগ্রযাত্রা আন্তর্জাতিক মিডিয়ার কাছে তুলে ধরা এই ট্যুরের লক্ষ্য। এ বছরের ট্যুরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সিচাং স্বায়ত্তশাসিত অঞ...