বিনোদন Archives - Page 2 of 4 - Mati News
Friday, October 16

Tag: বিনোদন

আপাতত চুপ : সাবিলা নূর

আপাতত চুপ : সাবিলা নূর

Cover Story, Entertainment
আপাতত চুপ : সাবিলা নূর সম্প্রতি দুবাই থেকে একটি আন্তর্জাতিক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের শুটিং শেষ করে দেশে ফিরেছেন অভিনেত্রী সাবিলা নূর । কিন্তু কোন কোম্পানির বিজ্ঞাপন সেটি জানাতে রাজি নন এই অভিনেত্রী। তার ভাষ্য, এখন কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন। এজন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এখন বললে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি ভঙ্গ হয়ে যাবে। তাই আপাতত চুপ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সার্বিয়ার পরিচালক পিটার প্যাসিক। তিনি আমেরিকায় বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।...
ডা. এজাজ : শুধুই নাটক নয়

ডা. এজাজ : শুধুই নাটক নয়

Cover Story, Entertainment
আরটিভিতে গত বছরের শেষের দিকে প্রচার শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘স্বাস্থ্য মামা’। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। ডা. এজাজ জানান, এটা শুধুই নাটক নয়। নাটক প্রচারের শেষে দর্শকের উদ্দেশ্যে তিনি হেলথ টিপস দিয়ে থাকেন। দেশে এবারই প্রথম এই ধরনের নাটক নির্মাণ হয়েছে যা প্রচার শেষে দর্শকের উদ্দেশ্যে হেলথ টিপস দেয়া হয়। ডা. এজাজ আরো জানান, এসিআই ওআরএস’র সৌজন্যে নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আরটিভি কর্তৃপক্ষ যেমন সন্তুষ্ট ঠিক তেমনি মাত্র কয়েক মাসের প্রচারেই দর্শকের কাছ থেকেও তিনি বেশ সাড়া পাচ্ছেন। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম। নিয়মিত আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, শামীমা নাজনীন, হোসনে আরা পুতুল ও শতদল বড়ুয়া বিলু। https://www.y...
ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী

ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী

Cover Story, Entertainment
ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী। পুরান ঢাকায় হঠাৎ তার আগমন ঘটে। কিন্তু আসলে ভিক্ষুক বেশে এখানে তার আসার উদ্দেশ্য অন্য। এটি রহস্যজনক একটি বিষয়।  তার এই রহস্য জানার জন্য দেখতে হবে নাটক ‘আইজু দা ভাই’। এটিতে তিনি জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলনের সঙ্গে। ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হকের রচনায় এটি নির্মাণ করেছেন ফিরোজ কবির ডলার। আসছে ঈদে দীপ্ত টিভিতে এটি প্রচার হবে। ঊর্মিলা বলেন, ঈদের জন্য নির্মিত এই নাটকটির গল্প দারুণ। আমার চরিত্রটিও বেশ মজার। অনেক আনন্দের সঙ্গে নাটকের শুটিং করেছি। এদিকে বর্তমানে ধারাবাহিক নাটকেও এই অভিনেত্রী বেশ ব্যস্ত সময় পার করছেন।  সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’ ও  জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’সহ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে এই অভিনেত্রীর। https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3u7SUbGRYOrtftvgpHqglgnvhNW6q...
ভোটে জিততে মুসলিম হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা !

ভোটে জিততে মুসলিম হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা !

Cover Story, Entertainment
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন বলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মুম্বাই উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচনে জয়ী হবার জন্য জোর প্রচারণাও চালাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে ইতোমধ্যে অভিনেত্রী নিজের ধর্মই পরিবর্তন করেছেন। তাহলে কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য উর্মিলা নিজের হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করলেন? তবে অনেকেই ধারণা করছেন উর্মিলা সত্যি সত্যি এমন কোনো কাজ করেননি। কেউ হয়তো শত্রুতা করে এমন কাজ করে থাকতে পারেন। তবে এর আগে পরিবার ও পরিচয় নিয়ে নানা তির্যক মন্তব্যের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। উর্মিলার স্বামী কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী মোহসিন আখতর মীর। স্বামীর পরিচয়ের জন্য এর আগে একাধিক বার কটাক্ষের মুখের পড়েছেন উর্মিলা। সমালোচকরা নিন্দার ভাষায় সমালোচনা করেছেন অভিনেত্রীর। এবার উইকিপিডিয়ায় উর্মিলার নাম বদলে কে বা কারা মরিয়ম আখতার মীর করে দিয়েছে। ...
ফারহান-শিবানীর ‌‘আগুন ছবি’ ফের ভাইরাল !

ফারহান-শিবানীর ‌‘আগুন ছবি’ ফের ভাইরাল !

Cover Story, Entertainment
কিছুদিন আগেই বিদেশের মাটিতে ছুটি কাটানোর বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। সে ধারাবাহিকতায় এবার ভাইরাল সমুদ্র সৈকতে তোলা আগুন সব ছবি। সম্প্রতি বলিউড অভিনেতা ফারহান আখতার ও তার প্রেমিকা শিবানী দান্ডেকর ইন্সটাগ্রামে শেয়ার করা কিছু ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, মেক্সিকো থেকে কিছুদিন আগেই ছুটি কাটিয়ে ফিরেছেন ফারহান-শিবানী। তখনই শোনা যাচ্ছিল, তাদের নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। আবার ছুটি কাটিয়ে ফিরেই এ তারকা জুটিও জানান, খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে তাদের।   এর পরই ফারহান ও শিবানী ছুটি কাটাতে যান সমুদ্র সৈকতে। সেখান থেকেই তারা শেয়ার করেন আগুন সব ছবি। ইন্সটাগ্রামে শেয়ার করা সেই ছবিতে ফারহান লিখেছেন, ‘তোমায় পেয়ে আমি খুশি। কোনোদিনই হারাতে চাই না।’ উল্লেখ্য, ২০১৫ থেকেই পরস্পরকে চেনেন শিবানী-ফারহান। সম্প্রতি দীপিকা-রণবীরের রিসেপশনেও হাত ধরাধরি করে দেখা গেছে ত...
এমি জ্যাকসন মা হতে যাচ্ছেন , বিয়ে আগামী বছর

এমি জ্যাকসন মা হতে যাচ্ছেন , বিয়ে আগামী বছর

Cover Story, Entertainment
ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে এমি জ্যাকসন-এর প্রতিপত্তি আর ঝলকানির কথা তো কারও অজানা নয়! একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এমি জ্যাকসন। এবার তার ব্যক্তিগত জীবনে খুশির হাওয়া। আর সেই খবরটি নিজেই জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। পোস্টে এমি জ্যাকসন লিখেছেন, আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না। এ বছরের ১ জানুয়ারি হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। পেশায় ব্যবসায়ী জর্জ। অন্য একটি ছবিতে এমি ও জর্জকে চুমু খেতে দেখা গিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বিশ্বের সব থেকে সুখী ম...
বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

Cover Story, Entertainment
বিগ বস ১২-এর ঘরে ভেঙে গিয়েছে 'হ্যাপি ক্লাব'। প্রথম দীপকের সঙ্গে সুরভি আর এখন রোমেল চৌধুরীর সঙ্গে সুরভি রানার গণ্ডগোলের জেরে ইতিমধ্যেই বসের ঘরের হাসি মুখগুলো ক্রমশ অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর এবার রোমেল চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে সুরভি। মঙ্গলবার বিগ বস ১২-র একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সুরভি অভিযোগ করেন, 'রোমেল নাকি তার বোন (বসের ঘরে পাতানো বোন) সুরভিকে সব সময় আড়চোখে দেখেন।' বোনের দিকে কেউ এমনভাবে তাকায় বলেও প্রশ্ন তোলেন সুরভি। অর্থাৎ, রোমেল চৌধুরীর বিরুদ্ধে কার্যত অশ্লীল ব্যবহারের অভিযোগ তোলেন সুরভি রানা। যা শুনে কান্নায় ভেঙে পড়েন বিগ বসের ঘরের অন্যতম 'মাস্টারমাইন্ড'। শুধু তাই নয়, গেম শো-এর জন্য সুরভি আর কতো নিচে নামবেন বলেও প্রশ্ন তোলেন তিনি। শুধু রোমেল নন, সোমি খান-ও সুরভির এই ব্যবহারকে সমর্থন করেননি। সুরভিকে 'নোংরা' বলে সম্মোধন করতে শোনা যায় সোমির মুখেও। বসের ঘরের বাদানুবাদ ...
‘বাবা সাজার খেলা’য় ভরসা হলিউডি সংলাপ

‘বাবা সাজার খেলা’য় ভরসা হলিউডি সংলাপ

Cover Story, Entertainment
হলিউডি - মেক-আপ ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপটা একবার ঝালিয়ে নিলেন তাকাশি। আর কিছু ক্ষণ পরেই শুরু হয়ে যাবে সেই নাটকটা, গত কয়েক মাস ধরে তিনি যার প্রধান চরিত্রে অভিনয় করে চলেছেন।বাবা সাজার নাটক। টোকিয়োতে অভিনেতা ভাড়া দেওয়ার একটি সংস্থা চালান তাকাশি। কর্মীর সংখ্যা কুড়ি। স্কুল-কলেজ, অফিসে বা জন্মদিনের পার্টিতে ছোটখাটো নাটক করেন তাকাশি ও তাঁর সহকর্মীরা। তবে বেশি বরাত আসে বাস্তব জীবন থেকেই। কেমন সে সব কাজ? বুঝিয়ে দিলেন তাকাশিই। জাপানে ‘একটি সন্ধের বন্ধু’র চাহিদা প্রচুর। পারিশ্রমিকের বিনিময়ে সঙ্গী সাজার কাজ। চুক্তিপত্রে স্পষ্ট বলে দেওয়া থাকে, অন্য কোনও সম্পর্ক তৈরি হবে না দু’জনের মধ্যে। বহু বিয়েবাড়ি বা অফিস পার্টিতে জাপানি তরুণ-তরুণীরা এ রকম সাজানো বন্ধু নিয়ে যান। তাকাশির কথায়, ‘‘জাপানে ‘একা’ নারী-পুরুষকে খুব নিচু চোখে দেখা হয়। মনে করা হয়, আপনি যদি বিবাহিত হন, বা নিদেনপক্ষে আপনার প্রেমি...
অন্ধজনে আলো দিতে তাদের চক্ষুদান

অন্ধজনে আলো দিতে তাদের চক্ষুদান

Cover Story, Entertainment
একজন মৃত মানুষের চোখের কর্ণিয়া দিয়ে আরেকজন জীবিত অন্ধ মানুষের চোখে আলো ফেরানো সম্ভব। সারাবিশ্বে এই নিয়মে অন্ধজনে আলো ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত। যদিও বাংলাদেশে এই রীতিটি এখনও প্রায় অন্ধকারে, নানা কারণে। মূলত মানুষের মনের এই অন্ধকার দূর করতে এবং কিছু অন্ধ মানুষের চোখে আলো জ্বালাতে আজ (২৫ নভেম্বর) দুপুরে মরণোত্তর চক্ষুদান করলেন অভিনয় অঙ্গনের নন্দিত দম্পতি হাসান ইমাম ও লায়লা হাসান। তাদের সঙ্গে আরও ছিলেন এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তিনজনই আনুষ্ঠানিকভাবে রাজধানীর কাঁটাবন অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির দফতরে গিয়ে মরণোত্তর চক্ষুদান করেছেন। এ প্রসঙ্গে হাসান ইমাম বললেন, ‘কর্ণিয়া সংযোজনে অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পাবে- এমন একটি মহৎ কাজে সাড়া দিতে পেরে খুব ভালো লাগছে। আমার মনে হয় এই বিষয়ে আমাদের সবারই এগিয়ে আ...
ফের বিয়ে সুজানকে? হৃতিকের পোস্টে নয়া জল্পনা

ফের বিয়ে সুজানকে? হৃতিকের পোস্টে নয়া জল্পনা

Cover Story, Entertainment
১৪ বছরের দাম্পত্য ভাঙার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছিল হৃতিক রোশন এবং সুজান খানকে নিয়ে। তাঁদের এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ঘনিষ্ঠরা। খারাপ লেগেছিল অনুরাগীদের। কারণ এ ঘটনা যে ঘটতে পারে, তা ভাবতে পারেননি কেউই। সে ঘটনার পরও কেটে গিয়েছে অনেক দিন। গত চার বছর ধরে বিবাহ বিচ্ছেদের পরও বহু সময় এক সঙ্গে কাটিয়েছেন এই জুটি। কখনও ডিনার, কখনও বা ছেলেদের নিয়ে ছুটি কাটিয়েছেন। তা দেখে ঘনিষ্ঠরা বলেছেন, ওরা তো আগে বন্ধু। সে সম্পর্কটাই আসল। হৃতিকের -সুজান নিজেরাও বন্ধুত্বের কথা স্বীকার করেন। এমনকি ফের বিয়ে করতে পারেন, এই জুটি। এ হেন জল্পনাতেও সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুজানকে নিয়ে লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন হৃতিক। তাঁর লেখার মাধ্যমে সেই জল্পনাকেই নায়ক আরও উস্কে দিলেন বলেই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ। পারিবারিক মুহূর্তের কিছু ছবি শেয়ার করে হৃতিক লিখেছ...
সেন্সর সনদ পেলো ‘ জন্মভূমি ’

সেন্সর সনদ পেলো ‘ জন্মভূমি ’

Cover Story, Entertainment
প্রসূন রহমান পরিচালিত ‘জন্মভূমি (দ্য বার্থ ল্যান্ড)’ চলচ্চিত্রটি সেন্সর সনদ পেয়েছে। গেলো ২০ নভেম্বর ছবিটি সেন্সর সনদপত্র পায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার (আরটিভি) ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ আরও অনেকে। পরিচালক প্রসূন রহমান বলেন, জন্মভূমি চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। তিনি আরও বলেন, তাদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভব...
হুমকির মুখে শাহরুখ খান

হুমকির মুখে শাহরুখ খান

Cover Story, Entertainment
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই হুমকি পেয়ে থাকেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম নন বলিউড সুপারস্টার শাহরুখ খান । ওড়িশ্যার মানুষকে অপমান করার অভিযোগ তুলে 'বাদশাহ' খ্যাত এই তারকাকে লাঞ্ছিত করার হুমকি দিয়েছে সেখানকার একটি সংগঠন। জি-নিউজ জানায়, আগামী সপ্তাহে পুরুষ হকি বিশ্বকাপের প্রচারে ভুবনেশ্বর যাবেন শাহরুখ খান। এই খবর পেয়ে তাকে হুমকি দিয়ে বসল 'কলিঙ্গ সেনা' নামের একটি সংগঠন। সংগঠনটির প্রধান হেমন্ত রথ জানান, ভুবনেশ্বরে এলে শাহরুখ খানের মুখে কালি ছিটানো হবে। দেখানো হবে কালো পতাকাও। সংগঠনের অভিযোগ, শাহরুখ ওড়িশ্যা মানুষকে অপমান করেছেন। তাই তার বিরুদ্ধে 'কলিঙ্গ সেনা'র এই বিশেষ কর্মসূচি। তাদের অভিযোগ, ১৭ বছর আগে নির্মিত বলিউড ছবি 'অশোকা'য় যেভাবে সেই সময়ের কলিঙ্গকে (বর্তমানে ওড়িশ্যা) দেখানো হয়েছে, তা সেখানকার মানুষের জন্য অপমানজনক। বলিউড বাদশা অভিনীত ছবিটি মুক্তি পায় ২০০১ সালের ২৬ অক্টোবর। ব্যা...
রজনীকান্ত-২.০ মুক্তির আগেই ৪৯০ কোটি

রজনীকান্ত-২.০ মুক্তির আগেই ৪৯০ কোটি

Cover Story, Entertainment
মুক্তির আগেই ছবির খরচ তুলে ফেলার পথে এগিয়ে গেছে রজনীকান্ত অভিনীত ছবি ‘২.০’। রজনীকান্তের ছবি বলে কথা—ঝাঁকুনি না দিয়ে ছাড়বে, তা হয়? দুদিন আগের খবর ছিল, ছবির অগ্রিম বুকিং থেকে পাওয়া গেছে ১২০ কোটি রুপি, যা তামিল সিনেমার জন্য রেকর্ড। আজ জানা গেল, বুকিংয়ের অর্থের সঙ্গে স্বত্ব বিক্রি করে মোট অর্থের অঙ্ক ছাড়িয়েছে ৪৯০ কোটি। ২০১৮ সালের সবচেয়ে আকাঙ্ক্ষিত এ ছবিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বলিউডের অক্ষয় কুমার। এ ছবির স্যাটেলাইট স্বত্ব থেকে আয় হয়েছে ১২০ কোটি রুপি, ডিজিটাল স্বত্ব থেকে ৬০ কোটি, উত্তর ভারতে স্বত্ব বিক্রি করে পাওয়া গেছে ৮০ কোটি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় স্বত্ব বিক্রি করে পাওয়া গেছে ৭০ কোটি, কর্ণাটকে স্বত্ব বিক্রি করে ২৫ কোটি এবং কেরালায় স্বত্ব বিক্রি করে ১৫ কোটি রুপি তুলেছেন ‘২.০’-এর প্রযোজকেরা। অগ্রিম বুকিংয়ের ১২০ কোটি ও স্বত্ব বিক্রি করে পাওয়া ৩৭০ কোটি রুপি ইতিমধ্যে ঘরে তুলেছেন ছ...
‘মি টু ফান হয়ে গেছে’, মামলা তুলে নিলেন কেট

‘মি টু ফান হয়ে গেছে’, মামলা তুলে নিলেন কেট

Cover Story, Entertainment
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ তোলার পর অনেকেই এ নিয়ে মুখ খোলেন। বলিউডে শুরু হয় হ্যাশট্যাশ মি টু আন্দোলনের ঝড়। একে একে বেরিয়ে আসে সাজিদ খান, বিকাশ বেহল, অলোক নাথ, রজত কাপুর ও সুভাষ ঘাইসহ বিনোদন জগতের অনেক রথী-মহারথীর নাম। ছোটপর্দার অভিনেত্রী কেট শর্মা নির্মাতা সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। পরে সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে মামলাও করেন তিনি। কেটের অভিযোগ ছিল, সুভাষ তাঁকে অন্ধকার কক্ষে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই মামলা তুলে নিয়েছেন এ অভিনেত্রী। দুঃখ করে কেট শর্মা বলেছেন, মি টু আন্দোলন এখন ‘ফান’ আর ‘বিনোদনে’ পরিণত হয়েছে। তিনি এর অংশ হতে চান না। সংবাদমাধ্যম মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট বলেছেন, ‘হ্যাঁ, মুম্বাই পুলিশকে জানিয়েছি যে, সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে আমার অভিযোগ তুলে নিতে চাই। আমি আমার পরিবারের দেখভাল করতে চাই।...
অভিনেত্রী অঙ্কিতা বিয়ে করছেন

অভিনেত্রী অঙ্কিতা বিয়ে করছেন

Cover Story, Entertainment
ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মজুমদার বিয়ে করতে যাচ্ছেন। গেলো বুধবার সন্ধ্যায় কলকাতায় বাগদান পর্ব সেরেছেন এই অভিনেত্রী। বিয়ের ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অঙ্কিতা। বর সৌমিত্র পাল পেশায় একটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা। তিনি বেঙ্গালুরুতে বসবাস করেন। তাদের পরিচয় বছর খানেক আগে। আগামী ২৮ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন অঙ্কিতা-সৌমিত্র। ফেসবুকে ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কি বলবো আমি জানি না। এক বছর আগে ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে আমাদের পরিচয়। তারপর বন্ধুত্ব। সৌমিত্রর বাবা-মা গুয়াহাটিতে থাকেন। ও বেঙ্গালুরু। বিয়ের পর আমি যাওয়া-আসা করবো। কারণ কলকাতাতেই মূলত আমার কাজ। আর কাজ বন্ধ করার কোনও প্রশ্নই নেই।’ ভারতীয় গণমাধ্যমের খবর, বাগদান অনুষ্ঠানে শুধুমাত্র আত্মীয় ও ঘনিষ্ঠ বন...