আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা
ফয়সল আবদুল্লাহ
আকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্র থেকে ১০ লাখ আলোকবর্ষ দূরে ডার্ক ম্যাটারে ঢাকা রহস্যময় ‘হালো’ অঞ্চলে অবস্থিত একটি তরুণ পালসার নক্ষত্রের উৎসের সন্ধান পেয়েছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা। এই গবেষণা পালসারের গঠন ও উৎপত্তি নিয়ে নতুন প্রমাণ দিচ্ছে।
চীনা বিজ্ঞান একাডেমির অধীন সিনচিয়াং জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।
গবেষকরা চীনের পাঁচশ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট এবং নানশান রেডিও টেলিস্কোপের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ তথ্য ব্যবহার করে তরুণ পালসার পিএসআর জে১৭৪০+১০০০ এর অবস্থানের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করেন।
এই উচ্চ গতিবেগের ভিত্তিতে গবেষকেরা ধারণা করছেন, পালসারটি সরাসরি গ্যালাক্সির হালো অঞ্চলে জন্ম নিয়েছে এবং এটি সম্ভবত ‘রানঅ্যাওয়ে ওবি’ তারকার অবশিষ্টাংশ। এ ধরনের ...














