china Archives - Page 19 of 42 - Mati News
Wednesday, July 22

Tag: china

নস্টালজিয়ার স্পর্শে নতুন প্রজন্মের মন জয়

নস্টালজিয়ার স্পর্শে নতুন প্রজন্মের মন জয়

China
ফয়সল আবদুল্লাহ আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে মানুষ প্রায়ই ফিরে যেতে চায় অতীতের স্মৃতিতে। সেই স্মৃতির টানই অনেক সময় হয়ে ওঠে এক ধরনের মানসিক শান্তি—একটি নরম আশ্রয়। আর ঠিক এই নস্টালজিয়াকেই কাজে লাগিয়ে নতুন প্রজন্মের কাছে আবার জনপ্রিয় হয়ে উঠছে চীনের পুরনো ব্র্যান্ড। ২৪ বছর বয়সী লি সিনইউ এক অলস দিনে মোবাইল ফোনে স্ক্রল করছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম রেডনোট-এ। একটি পুরনো ময়েশ্চারাইজিং ক্রিম তার চোখে পড়ে। ছোট গোলাকার কৌটায় ভরা ক্রিমটি সাজানো ছিল লাল, কালো ও সোনালি ফুলের নকশায়—মুহূর্তে অতীতের নান্দনিক দিনগুলোর কথা মনে পড়ে যায় লি’র। কৌতূহল থেকে তিনি রিভিউ পড়তে শুরু করেন। আর সেই দিনই বাড়িতে গিয়ে তার দাদির ড্রয়ারে খুঁজে পান একই ধরনের ক্রিম। তবে সেটা বহু আগের। লি বলেন, ‘বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল দাদির সময়ের একটা জিনিস হঠাৎ আমারও হয়ে গেল।’ লির দাদি বললেন, এই ক্রিম সস্তা...
পর্যালোচনা : ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা এবং প্রসঙ্গকথা

পর্যালোচনা : ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা এবং প্রসঙ্গকথা

China
১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত, ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (সিআইসিপিই), চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে। এটি পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছরে চীনে অনুষ্ঠিত প্রথম বড় মেলা, এবং হাইনান মুক্ত-বাণিজ্য বন্দরে (এফটিপি) দ্বীপব্যাপী বিশেষ শুল্ক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর প্রথম বড় মেলা। চীনের প্রথম উচ্চমানের ভোগ্যপণ্যকে কেন্দ্র করে প্রথম জাতীয় পর্যায়ের মেলা হিসেবে সিআইসিপিই শুধুমাত্র ভোগের নতুন ধারা ও পরিবর্তন অনুধাবন এবং চীনের বিশাল বাজারের ব্যাপক সুযোগ অন্বেষণের একটি জানালাই নয়, বরং এটি চীনের উচ্চমানের উন্মুক্তকরণ নীতির একটি শক্তিশালী প্রমাণ। আগের মেলার তুলনায় এবারের মেলার মোট প্রদর্শনী-এলাকা ১৩ হাজার বর্গমিটার বৃদ্ধি পেয়েছে;  আন্তর্জাতিক প্রদর্শনী-পণ্যের অনুপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশে; আর ২০০টিরও বেশি নতুন পণ্য উন্মোচন করা হবে এবার, যা গত...
তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে মূল ভূখণ্ডের নতুন নীতিমালাকে স্বাগত কেএমটির

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে মূল ভূখণ্ডের নতুন নীতিমালাকে স্বাগত কেএমটির

China
তাইওয়ান প্রণালির দু’পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে মূল ভূখণ্ডের সদ্য ঘোষিত নীতি ও পদক্ষেপের প্যাকেজকে স্বাগত জানিয়েছে চীনা কুওমিনতাং (কেএমটি) পার্টি। দলটি বলেছে, এ পদক্ষেপ উভয়পক্ষের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি উচ্চ-পর্যায়ের ঐকমত্যকে প্রতিফলিত করে। রোববার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিস আন্তঃপ্রণালি সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নেওয়া এবং প্রণালির উভয় পারের স্বদেশীদের মধ্যে আত্মীয়তা ও কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে ১০টি নীতি ও পদক্ষেপের একটি প্যাকেজ উন্মোচন করে। এই ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন চীনা কুওমিনতাং (কেএমটি) দলের চেয়ারওম্যান চেং লি-উনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মূল ভূখণ্ড সফর শেষ করেছে। সফরের উদ্দেশ্য ছিল তাইওয়ান প্রণালি জুড়ে শান্তির প্রসার ঘটানো এবং জনগণের কল্যাণ বৃদ্ধি করা। গত ১০ এ...
২০২৬ চায়না হর্টিফ্লোরেক্সপোতে স্বল্প পরিচর্যার গৃহস্থালি বাগান সমাধান

২০২৬ চায়না হর্টিফ্লোরেক্সপোতে স্বল্প পরিচর্যার গৃহস্থালি বাগান সমাধান

China
১০ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত বেইজিং আন্তর্জাতিক উদ্যান-ব্যবস্থাপনা ও উদ্ভিদ প্রদর্শনী-আইপিএময়ে গৃহস্থালি বাগান পরিচর্যার জন্য সহজ ও স্বল্প রক্ষণাবেক্ষণের বিভিন্ন উদ্ভাবনী সমাধান প্রদর্শিত হয়েছে। এবারের আয়োজনে বিশেষভাবে উঠে এসেছে তরুণ ভোক্তাদের চাহিদা, যারা ব্যস্ত শহুরে জীবনে কম সময়ে বেশি ফলদায়ক বাগানচর্চা চান। প্রদর্শনীতে বারান্দা উপযোগী, ঝামেলাহীন বিভিন্ন জাতের গাছ উপস্থাপন করা হয়, যেগুলো ন্যূনতম যত্নেই বেড়ে ওঠে। এর মধ্যে অ্যামারিলিসের মোমযুক্ত বাল্ব বিশেষ আকর্ষণ ছিল, যা জল বা মাটি ছাড়াই ফুল ফোটাতে সক্ষম। পাশাপাশি নিজস্ব প্রজননের নতুন ডাবল-পেটাল অ্যামারিলিস জাতও প্রদর্শিত হয়, যেগুলো দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্যভাবে ফুল দেয় এবং হালকা সুগন্ধযুক্ত কিছু সাদা জাত। এছাড়া প্যাফিওপেডিলাম প্রজাতির অর্কিডও প্রদর্শিত হয়, যা ধীর বৃদ্ধিচক্র ও উচ্চ প্রজনন ব্যয়ের কারণে বিলাসবহুল ফুল হিসেবে...
চীনের স্যাটেলাইটে ধরা পড়ল বিশ্বের বৃহত্তম হিমশৈলের শেষ অধ্যায়

চীনের স্যাটেলাইটে ধরা পড়ল বিশ্বের বৃহত্তম হিমশৈলের শেষ অধ্যায়

China
বিশ্বের একসময়ের সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ-এর ভেঙে যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া নথিবদ্ধ করেছে চীনের আবহাওয়া স্যাটেলাইট। এমনটা জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন। স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, হিমশৈলটির সবচেয়ে বড় অবশিষ্ট অংশ এখন মাত্র ১১ কিলোমিটার লম্বা এবং এর আয়তন কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ২ বর্গকিলোমিটারে। ফলে এটাকে এখন আর হিমশৈল হিসেবে গণ্য করা যাবে না। চীনের ফংইয়ুন আবহাওয়া স্যাটেলাইট বহর দীর্ঘ সময় ধরে হিমশৈলটির গতি এবং ভেঙে যাওয়ার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে। এটি ১৯৮৬ সালে ফিলকনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এর আয়তন ছিল প্রায় ৪ হাজার ১৭০ বর্গকিলোমিটার, পুরুত্ব ছিল ৪০০ মিটার এবং মোট ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন টন। এ গবেষণার নেতৃত্ব দেন চীনের জাতীয় স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্রের আন্তর্জাতিক ব্যবহারকারী সেবা কেন্দ্রের প্রধান বিশেষজ্ঞ চং চাওচুন। পর্যবেক্ষণে দেখা যায়, বহু ...
রোবটের ফুটবল লড়াই: বেইজিংয়ে শুরু হলো মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম হিউম্যানয়েড রোবট টুর্নামেন্ট

রোবটের ফুটবল লড়াই: বেইজিংয়ে শুরু হলো মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম হিউম্যানয়েড রোবট টুর্নামেন্ট

China, Tech news
দেখা যাচ্ছে ফুটবল মাঠে বল নিয়ে ড্রিবলিং, পাসিং আর নিখুঁত শট। তবে খেলোয়াড়েরা রক্ত-মাংসের মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হিউম্যানয়েড রোবট। শনিবার বেইজিংয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে প্রথম হিউম্যানয়েড রোবট ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত জ্ঞান বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে একটি প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়। হলুদ ও নীল জার্সি পরা দুইটি দলে ৩টি করে রোবটের লড়াই ছিল দেখার মতো। ম্যাচের এক পর্যায়ে হলুদ দলের এক ডিফেন্ডার সরাসরি গোল করলে উপস্থিত দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি। রোবটগুলোর এই প্রতিটি মুভমেন্টের পেছনে কাজ করেছে শিক্ষার্থীদের ক্ষুরধার মস্তিষ্ক। তরুণ এই প্রোগ্রামাররা কোডিংয়ের মাধ্যমে রোবটগুলোর দেখে চেনার ক্ষমতা এবং চলাচল নিয়ন্ত্রণ ...
ধানের সুরক্ষায় নতুন জিন আবিষ্কার চীনে

ধানের সুরক্ষায় নতুন জিন আবিষ্কার চীনে

China
ধানের মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম নতুন একটি জিন আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, নতুন আবিষ্কৃত জিনটি ধানকে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ থেকে রক্ষা করতে পারে। এই রোগ ধানের পাতার আলোকসংশ্লেষণ প্রক্রিয়া নষ্ট করে দেয়, ফলে ধানের শিষ শুকিয়ে যায় এবং ফসল নষ্ট হয়। গবেষণায় অংশ নেন চীনের বিজ্ঞান একাডেমির অধীন সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকিউলার প্ল্যান্ট সায়েন্সেস, শাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয় এবং চেচিয়াং বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞানীরা। রোগ প্রতিরোধের উপায় খুঁজতে তারা প্রায় দুই দশক ধরে গবেষণা চালিয়েছেন। গবেষকেরা প্রায় তিন হাজার ধানের জাত পরীক্ষা করে এক্সএ৪৮ নামের একটি জিন শনাক্ত করেন। জিনটি ধানের নিরাপত্তা ব্যবস্থার মতো কাজ করে। এটি ব্যাকটেরিয়ার উৎপাদিত একটি বিশেষ প্...
সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা

সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা

China
মধ্য চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সরাসরি যোগাযোগে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। রোববার উহান থেকে জাকার্তার উদ্দেশ্যে প্রথম যাত্রীবাহী বিমান উড্ডয়নের মাধ্যমে এই সরাসরি রুটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে 'ফ্লাইট এমএফ ৮৬৮৩’ জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। দুই শহরের মধ্যে এটিই প্রথম সরাসরি আকাশপথের সংযোগ। উহান-জাকার্তা রুটে অত্যাধুনিক 'বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স' বিমান চলাচল করবে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন সোম, বুধ, শুক্র এবং রোববার এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সরাসরি রুটটি চালুর ফলে ইন্দোনেশিয়ার প্রধান শহরের সাথে উহা...
এফডিআই আস্থা সূচকে এগিয়েছে চীন

এফডিআই আস্থা সূচকে এগিয়েছে চীন

China
বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আস্থা সূচকে চীনের অবস্থান আরও উন্নত হয়েছে। ২০২৬ সালের সূচকে চীন দুই ধাপ এগিয়ে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে। এই সূচক প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরামর্শ প্রতিষ্ঠান কিয়ারনি। প্রতিষ্ঠানটি প্রতি বছর এই সূচক প্রকাশ করে, যেখানে বিনিয়োগকারীদের প্রত্যাশা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের এফডিআই সম্ভাবনা মূল্যায়ন করা হয়। গ্রেটার চায়না অঞ্চলের কিয়ার্নির প্রেসিডেন্ট হ্য সিয়াওছিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রগতি এবং বিশাল অভ্যন্তরীণ বাজারের কারণে চীন বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখনও আকর্ষণীয় গন্তব্য। তিনি জানান, বিশেষায়িত যন্ত্রপাতি ও প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্যসহ উচ্চ মূল্য সংযোজনকারী শিল্পে চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মূল্য প্রতিযোগিতা শক্তিশালী হয়েছে। পাশাপাশি সবুজ প্রযুক্তি ও বায়োমেডিক্যাল সরঞ্জামের মতো বিশেষায়িত শিল্পেও চী...
চীনের আবিষ্কার চেইন পাম্প

চীনের আবিষ্কার চেইন পাম্প

China
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, যেখানেই ছিল স্বাদু পানি, সেখানেই গড়ে উঠেছিল সভ্যতা। নদী, খাল আর ঝরনাই ছিল প্রাচীন সভ্যতার ভিত্তি। কিন্তু শুধু পানির অস্তিত্ব থাকাই যথেষ্ট ছিল না। পানিটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রযুক্তিও ছিল সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসের এক পর্যায়ে মানুষ বুঝতে শুরু করল, নদী বা খাল থেকে উঁচু জমিতে পানি তুলতে পারলেই কৃষিতে ঘটে যাবে দারুণ কিছু। আর এই প্রয়োজন থেকেই প্রাচীন চীনে জন্ম নেয় এক অসাধারণ প্রযুক্তি—চেইন পাম্প। সহজ অথচ কার্যকর এই প্রযুক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে চীনসহ সারা বিশ্বের কৃষি ও পানি ব্যবস্থাপনায় দিয়েছে নতুন মাত্রা। মানবসভ্যতার জলব্যবস্থাপনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে চীনের আবিষ্কার চেইন পাম্প। মানবসভ্যতার অন্যতম আবিষ্কার হিসেবে আমরা প্রায়ই বাইসাইকেলের কথা শুনি। এই যানটি যেমন অল্প শক্তি প্রয়োগে আমাদের অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করেছ...
কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর

কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর

China
ফয়সল আবদুল্লাহ পৃথিবীর আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সুপারভলকানো, যার একটি অগ্ন্যুৎপাতেই বেরিয়ে আসতে পারে এক হাজার ঘনকিলোমিটারেরও বেশি আগ্নেয় পদার্থ। অনায়াসে চাপা পড়তে পারে আধুনিক যে কোনো বড় শহর। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তারা দেখিয়েছেন কীভাবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলোস্টোন ক্যালডেরার নিচে বিশাল ম্যাগমা ব্যবস্থা তৈরি হয় এবং দীর্ঘ সময় সক্রিয় থাকে। গবেষণাটি পরিচালনা করেছেন চীনের বিজ্ঞান একাডেমির অধীন ভূতত্ত্ব ও ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ। উত্তর আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় পার্কে রয়েছে পৃথিবীর সবচেয়ে পরিচিত সুপারভলকানো ইয়েলোস্টোন ক্যালডেরা। গত ২১ লাখ বছরে এই আগ্নেয়গিরি অন্তত দুটি বিশাল অগ্...
বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ জিন সম্পাদনার নতুন প্রযুক্তি ব্যবহার করে গুরুতর বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ট্রান্সফিউশন-নির্ভর বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগী পরীক্ষামূলক থেরাপি সিএস-১০১ নেওয়ার পর আর মাসিক রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়েনি। একবারের চিকিৎসা গ্রহণের পরই তারা নিয়মিত রক্ত নেওয়া বন্ধ করতে সক্ষম হন। গবেষকরা বলেন, জিন সম্পাদনার মাধ্যমে রোগ নিরাময়ের নতুন সম্ভাবনা তৈরি হলেও প্রচলিত অনেক পদ্ধতিতে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত এসব পদ্ধতিতে একটি নির্দিষ্ট জিনকে সক্রিয় করে ভ্রূণকালীন হিমোগ্লোবিন উৎপাদন বাড়ানো হয়, যা রোগীর ত্রুটিপূর্ণ প্রাপ্তবয়স্ক হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পারে। তবে গবেষণার প্রধান লে...
হোয়াইট হাউস যখন হত্যাকে খেলা ভাবে

হোয়াইট হাউস যখন হত্যাকে খেলা ভাবে

China, Op-ed
লি লি, সংবাদকর্মী, সিএমজি বাংলা, বেইজিং কার্টুন চরিত্র স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টস একবিংশ শতাব্দীতে যেন এক অদ্ভুত নতুন ‘ভূমিকা’ পেয়েছে—ক্ষেপণাস্ত্র হামলার উল্লাস প্রকাশ! সম্প্রতি হোয়াইট হাউস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেছে। সেখানে স্পঞ্জবব স্কয়ারপ্যান্টসের হাস্যোজ্জ্বল উপস্থিতি, ভিডিও গেমের সুর এবং ইরানের ওপর বিমান হামলার বিস্ফোরণের দৃশ্য দেখানো হলো পাশাপাশি। এমনকি একটি ভিডিওর ক্যাপশন ছিল—‘আবার দেখবেন?’ জনসমর্থন আদায়ের উদ্দেশ্যে তৈরি এই প্রচারণামূলক ভিডিওগুলো তীব্র সমালোচনার জন্ম দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। অনেকের মতে, এগুলো মানুষের দুর্ভোগের প্রতি নির্লজ্জ উদাসীনতার প্রকাশ। লিলি ভিডিওতে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্যের সঙ্গে বোলিং পিন পড়ে যাওয়ার দৃশ্য পালাক্রমে দেখানো হয়। সঙ্গে ছিল ক্রীড়া ধারাভাষ্যের উত্তেজিত কণ্ঠস্বর। পু...
‘চীন একটি স্থিতিশীল শক্তি, বিশ্বে তার অবদান বিশাল’

‘চীন একটি স্থিতিশীল শক্তি, বিশ্বে তার অবদান বিশাল’

China, Cover Story
সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর সিনিয়র রিসার্চ ফেলো, বিআইআইএসএস জার্নাল-এর সম্পাদক এবং চীন দক্ষিণ এশিয়ার সম্পর্ক, মার্কিন পররাষ্ট্রনীতি এবং সন্ত্রাসবাদ বিষয়ে খ্যাতিমান একজন গবেষক মোহাম্মদ আশিক রহমান সিএমজি বাংলা সার্ভিসে একটি সাক্ষাত্কার দেন। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫১ বছর ও ভবিষ্যত, চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ এবং চীনের উত্থাপিত বৈশ্বিক উদ্যোগ ও বিশ্বের স্থিতিশীলতা নিয়ে তার মতামত প্রকাশ করেন তিনি। তার সাক্ষাত্কারটি নিয়েছেন সিএমজি বাংলার সাংবাদিক ইয়াং ওয়েই মিং স্বর্ণা। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫১ বছর ও ভবিষ্যত সম্পর্কে বলুন গত ৫ দশকে চীন-বাংলাদেশ সম্পর্কটাকে তিনটা পর্ব ভাগ করা যায়। প্রথম পর্ব হল ৭৫ থেকে শুরু করে আশির দশকের শেষের দিকে পর্যন্ত। এ সময়পর্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিটা তৈরি হয়েছে। কূটনৈতিক যোগাযোগ থেকে শুরু করে...
আগে সবুজ, পরে শহর

আগে সবুজ, পরে শহর

China
ছাই ইউয়ে মুক্তা     ২০১৭ সালে প্রথম চারাগাছ রোপণের মাধ্যমে যাত্রা শুরু। আজ সেই উদ্যোগের ফল হিসেবে চীনের সিয়ং’আন নতুন এলাকা ঘিরে গড়ে উঠেছে প্রায় ৩২ হাজার ২০০ হেক্টর বনভূমি। ‘আগে সবুজায়ন, পরে নগর নির্মাণ’—নীতিকে বাস্তবে রূপ দিয়েই এখানে গড়ে তোলা হচ্ছে এক নতুন পরিবেশবান্ধব নগর, যা ধীরে ধীরে গোটা বিশ্বের সামনে নিজেকে তুলে ধরছে সবুজ নগরীর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। চীনের সিয়ং’আন গোষ্ঠীর প্রাকৃতিক নির্মাণ বিনিয়োগ কোম্পানির কর্মী লি সিয়াং ছেং বলেন, সিয়ং’আনে বনায়ন মানে শুধু গর্ত খুঁড়ে গাছ লাগানো নয়। এখানে প্রায়-প্রাকৃতিক বনায়ন এবং বিভিন্ন ধরনের মিশ্র বৃক্ষরোপণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রজাতিগুলোকে। সবুজ বলয় ও পরিবেশগত করিডোরে সুরক্ষা বন ও প্রাকৃতিক বাস্তুতান্ত্রিক বন তৈরি করে গড়ে তোলা হয়েছে একটি সমতল বন নেটওয়ার্ক। ২০১৮ সালে লি সিয়াং ছ...