তেহরানে টানা বিমান হামলা, তবুও নিত্যপণ্যের ঘাটতি নেই: সিএমজির প্রতিবেদন
মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যেও এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় কোনো সংকট দেখা যায়নি। এমন তথ্য উঠে এসেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রতিবেদক লি চিয়াননানের এক প্রতিবেদনে।
মঙ্গলবার তেহরানে অবস্থানরত এই প্রতিবেদক জানান, তিনি শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সাইরেন শুনেছেন। স্থানীয় সূত্রের বরাতে তিনি নিশ্চিত করেন যে, ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহর শহরের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে তেহরান, কারাজ ও তাবরিজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলায় ইসফাহানের গ্যাস কোম্পানির অফিস ও গ্যাস চাপ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং খোররামশাহরের একটি বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন লক্ষ্যবস...













