চীনে ৯ মাসে অভ্যন্তরীণ পর্যটন ৫৩০ কোটি ৭০ লাখ বার - Mati News
Tuesday, October 27

চীনে ৯ মাসে অভ্যন্তরীণ পর্যটন ৫৩০ কোটি ৭০ লাখ বার

চীনে ২০২৬ সালের প্রথম ৯ মাসে অভ্যন্তরীণ পর্যটকদের ভ্রমণ ৫৩০ কোটি ৭০ লাখ পার্সন টাইমসে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি ৩০ কোটি ৯০ লাখ বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধি ৬.২ শতাংশ। সম্প্রতি অভ্যন্তরীণ পর্যটকদের ভ্রমণের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফলে জানা গেছে এ তথ্য।

জরিপে দেখা গেছে, শহরাঞ্চলের বাসিন্দারা ৪০৩ কোটি ৭০ লাখ অভ্যন্তরীণ পর্যটন ভ্রমণ করেছেন, যার প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ। গ্রামাঞ্চলের বাসিন্দারা ১২ কোটি ৭০ লাখ অভ্যন্তরীণ পর্যটন ভ্রমণ করেছেন, যার প্রবৃদ্ধি ৫.১ শতাংশ।

ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে প্রথম তিন ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ পর্যটকদের ব্যয় ৪.৯৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১১ ট্রিলিয়ন ইউয়ান বেশি এবং প্রবৃদ্ধি ২.২ শতাংশ। এর মধ্যে, শহুরে বাসিন্দারা ৪.১৪ ট্রিলিয়ন ইউয়ান ব্যয় করেছেন, যা গত বছরের তুলনায় ২.২ শতাংশ বেশি। গ্রামীণ বাসিন্দারা ব্যয় করেছেন শূন্য দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ান। এটি গত বছরের তুলনায় ২.১ শতাংশ বেশি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *