রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ - Mati News
Saturday, October 17

রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

রাশিয়ায় কর্মরত সংবাদদাতাদের ব্যবহার করে তথ্য সংগ্রহে টোকিওর প্রচেষ্টা রাশিয়া-জাপান সম্পর্কের আরও অবনতি ঘটাবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক জাপানি সংবাদদাতা ইমাই ইয়ুকিকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে এবং হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ওই সংবাদদাতা জাপানের সংবাদপত্র হোক্কোয়াইতো শিমবানের ইয়ুজনো-শাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ছিলেন। শহরটি শাখালিন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।

জাখারোভা বলেন, ‘রাশিয়ার ফৌজদারি আইনের ২৭৬ ধারায় ইমাইয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।‘

তিনি বলেন, ‘বিদেশি সাংবাদিকের মর্যাদা ধারণকারী রাশিয়ায় কর্মরত সংবাদদাতাদের ব্যবহার করে আমাদের দেশের নিরাপত্তা ক্ষুণ্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহে টোকিওর প্রচেষ্টা দুঃখজনক।‘

তিনি আরও বলেন, ‘রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে জাপানি কর্তৃপক্ষের রাশিয়াবিরোধী নীতির কারণে দুই দেশের সামগ্রিক সহযোগিতা কমেছে। পাশাপাশি জাপানের পুনরায় সামরিক শক্তি বৃদ্ধির নীতি নিয়ে মস্কোর উদ্বেগকে গুরুত্ব দিতে টোকিওর অনীহাও পরিস্থিতিকে জটিল করেছে।‘

জাখারোভা বলেন, ‘এ পরিস্থিতিতে আমাদের বলতে হচ্ছে, সাম্প্রতিক এই ঘটনা রাশিয়া-জাপান সম্পর্কের পরিবেশকে আরও বিষিয়ে তুলবে।‘

তিনি রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ পরিহার করতে টোকিওর প্রতি আহ্বান জানান।

সূত্র: সিএমজি

Russian Foreign Ministry spokesperson Maria Zakharova attends an event in Moscow, Russia, October 13, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *