April 2026 - Page 2 of 9 - Mati News
Friday, May 15

Month: April 2026

চীনের বৈদেশিক বাণিজ্যে গতি দিচ্ছে এআই

চীনের বৈদেশিক বাণিজ্যে গতি দিচ্ছে এআই

China
ফয়সল আবদুল্লাহ কয়েক মিনিটের ইনপুট এখন এমন কাজ করে দিতে পারে, যা আগে করতে সপ্তাহ লেগে যেত। অ্যাসসিও ওয়ার্ক নামের একটি এআই টুলে ব্যবহারকারীরা শুধু পণ্যের মৌলিক তথ্য দিলে মুহূর্তেই তৈরি হয়ে যায় পূর্ণাঙ্গ প্রস্তাব। এই সিস্টেম বাজারের বিশেষ তথ্য, সামাজিক মাধ্যমের সংকেত এবং সরবরাহ শৃঙ্খলার উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাব্য সরবরাহকারী খুঁজে দেয়, তাদের যোগ্যতা তুলনা করে এবং এমনকি প্রাথমিক অনুসন্ধানী ইমেইলও তৈরি করে দেয়। যে কাজগুলো আগে বারবার খোঁজা, বাছাই করা এবং দরকষাকষির মাধ্যমে সম্পন্ন করতে হতো, সেগুলো এখন একটি ধারাবাহিক ডিজিটাল প্রক্রিয়ায় রূপ নিচ্ছে। ফলে বৈদেশিক বাণিজ্য এখন আর পুরোপুরি ম্যানুয়াল ধাপের ওপর নির্ভরশীল নয়। বিশ্লেষকদের মতে, ২০২৫ সাল থেকেই এআই এজেন্টগুলোর কাজ বড় পরিসরে দেখা দিতে শুরু করে। ২০২৬ সালে এই প্রযুক্তি বাণিজ্য অবকাঠামোর অংশ হয়ে গেছে। চীনা রপ্তানিকারকরা এই পরিবর্তনের বাস্তব ফল...
চীনের আবিষ্কার : জৈবিক পদ্ধতিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ

চীনের আবিষ্কার : জৈবিক পদ্ধতিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ

China
সবুজ ধানক্ষেত, সবজির বাগান কিংবা ফলের বাগিচা—কৃষকের স্বপ্নই পথ দেখায় সভ্যতাকে। কিন্তু সেই স্বপ্নের মাঝে নীরবে ঢুকে পড়ে এক অদৃশ্য শত্রু—পোকামাকড়, আগাছা ও বিভিন্ন রোগজীবাণু। যুগের পর যুগ মানুষ এসবের বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবী যত আধুনিক হয়েছে, ততই স্পষ্ট হয়েছে—প্রকৃতিকে রক্ষা করে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য দরকার আরও টেকসই ও নিরাপদ পদ্ধতি। এই বাস্তবতা থেকেই গুরুত্ব পেয়েছে জৈবিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইংরেজিতে যাকে বলে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল। এ পদ্ধতিতে ক্ষতিকর পোকামাকড় বা রোগ দমনে ব্যবহার করা হয় প্রকৃতিরই অন্য জীবকে। আজকের বিশ্বে পরিবেশবান্ধব কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হয়ে উঠেছে এই জৈবিক কীট নিয়ন্ত্রণ পদ্ধতি, যার শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় বহু শতাব্দী আগে—প্রাচীন চীনে। জৈবিক কীট নিয়ন্ত্রণ হলো এমন এক পদ্ধতি যেখানে ক্ষতিকর পোকামাকড়, আগাছা বা রোগজীবা...
বেইজিংয়ে বিশ্বের বৃহত্তম অটো শো’র উদ্বোধন, ১৮১টি নতুন মডেলের চমক

বেইজিংয়ে বিশ্বের বৃহত্তম অটো শো’র উদ্বোধন, ১৮১টি নতুন মডেলের চমক

China
‘বুদ্ধিমত্তার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে শুক্রবার বেইজিংয়ে পর্দা উঠলো ২০২৬ আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনীর। মোট তিন লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত প্রদর্শনীটি এখন বিশ্বের বৃহত্তম অটো শো। এবারের আসরে ১৮১টি নতুন মডেলের গাড়ি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া মোট এক হাজার ৪৫১টি যানবাহনের মধ্যে ৮০ শতাংশেরও বেশি পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মেলাজুড়ে ২১টি দেশ ও অঞ্চলের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবন প্রদর্শন করছে। প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং কুয়াংচৌ অটোমোবাইল গ্রুপ যৌথভাবে বাজারে এনেছে ‘আইস্টাল্যান্ড জিটি৭’। এই শুটিং ব্রেক গাড়িটিতে হুয়াওয়ের সর্বশেষ ইনটেলিজেন্ট ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় ব্র্যান্ড বিওয়াইডি উন্মোচন করেছে তাদের ফুল-সাইজ এসইউভি ‘তাথাং’। প্...
চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

China, Health, Health and Lifestyle
চীনের শক্তিশালী টিকাদান সেবা নেটওয়ার্কের ফলে হামসহ প্রতিরোধযোগ্য নানা রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে জনসাধারণের জন্য টিকার ধরন আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে হামের প্রকোপ বেড়েছে। টিকা গ্রহণের হার কমে যাওয়া ও রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিই এর প্রধান কারণ। তবে চীন এই রোগের প্রকোপ নিম্ন পর্যায়েই রাখতে সক্ষম হয়েছে। ২৫ এপ্রিল চীনের জাতীয় শিশু টিকাদান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের মুখপাত্র সি চিংচিং জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণের হার ৯০ শতাংশেরও বেশি রয়েছে। ফলে হাম, রুবেলা, মেনিনজাইটিস, জাপানিজ এনসেফালাইটিস এবং হেপাটাইটিস-এ-এর মতো টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগের প্রকোপ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এস...
ইন্টারনেট প্রযুক্তির প্রসারে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

ইন্টারনেট প্রযুক্তির প্রসারে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

China
স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে একটি পরীক্ষামূলক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। বেইজিং সময় দুপুর ২টা ৩৫ মিনিটে লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের সাহায্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি পূর্ব নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে। এবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৩৯তম মিশন। সূত্র: সিএমজি বাংলা...
নয়াদিল্লিতে চীনা বিশেষ দূত ও ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ: আঞ্চলিক শান্তি ও ব্রিকস নিয়ে আলোচনা

নয়াদিল্লিতে চীনা বিশেষ দূত ও ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ: আঞ্চলিক শান্তি ও ব্রিকস নিয়ে আলোচনা

China
এপ্রিল ২৫: মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা বিশেষ দূত চাই চুন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব আন্না রাজম মালহোত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ব্রিকস প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত স্যু ফেইহোং-ও এই বৈঠকে অংশ নেন। সাক্ষাৎকালে চাই চুন বলেন, চীন ও ভারত উভয়ই বৃহৎ উন্নয়নশীল দেশ। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে উভয় পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে আসছে। চীন ব্রিকসের আবর্তক সভাপতি দেশ হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে মূল্যায়ন করে। চীন আশা করে, এবারের ব্রিকস মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনা সম্মেলন একটি শক্তিশালী বার্তা দেবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, ভারত ব্রিকস প্রক্রিয়ায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে মূল্যায়ন করে এবং সংশ্লিষ্ট কার্যকলাপ আয়োজনে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা...
ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

Career, China, Education
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের উদ্যোগে ‘বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। চীনের দুজন শিক্ষার্থী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। সনদপ্রাপ্ত দুজন শিক্ষার্থী হলেন হুয়াং মিংকাইন ও চিয়ং চিথিং। শুক্রবার সেন্টারের কার্যালয়ে আয়োজিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম.  জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা শিক্ষার্থীদের হাতে এসব সনদপত্র তুলে দেন। সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমের সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন এবং কোর্সের প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ইতিহাস বিভাগের অধ্য...
শ্রমের ঘামে লেখা ভবিষ্যৎ: শিক্ষার্থীদের চোখে শ্রমিক দিবস

শ্রমের ঘামে লেখা ভবিষ্যৎ: শিক্ষার্থীদের চোখে শ্রমিক দিবস

Cover Story, Education
শেখ সুলতানা মীম  শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ (ইংরেজি বিভাগ)  দেশ গঠনের প্রধান কারিগর হলো শ্রমিক শ্রেণি। তাদের অক্লান্ত পরিশ্রম ও কাজের প্রতি গভীর ভালোবাসা দিয়েই দেশকে উন্নতির শিখরে নিয়ে যায়। কিন্তু তাদের এত অবদানের পরেও তারা অবহেলিত, বঞ্চিত ও অবমূল্যায়িত হয়ে থাকে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের সংগ্রাম নিয়ে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছি আমি শেখ সুলতানা মীম, ইডেন মহিলা কলেজ।  "শিকাগোর চেতনা ও বর্তমান বাংলাদেশ" ‎শ্রমিক দিবসের শিকাগোর চেতনা মূলত ন্যায্য অধিকার, মানবিক কর্মপরিবেশ এবং ৮ ঘণ্টা কর্মদিবস প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের Haymarket Affair-এর মাধ্যমে শ্রমিকরা শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলেছিল। এই চেতনার মূল শক্তি ছিল সংগঠন, সাহস এবং অধিকার আদায়ের দৃঢ় সংকল্প। বর্তমান ‎বা...
মহাকাশ শক্তি প্রদর্শনে প্রতিযোগিতার মঞ্চ নয়: চীন

মহাকাশ শক্তি প্রদর্শনে প্রতিযোগিতার মঞ্চ নয়: চীন

China
মহাকাশ কোনো বড় শক্তির প্রতিযোগিতার মঞ্চ নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চীনের ১১তম ‘মহাকাশ দিবস’ উপলক্ষে মহাকাশে আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কুও। এ সময় মুখপাত্র বলেন, মহাবিশ্বের বিশালতাকে অনুসন্ধান করা মানবজাতির অভিন্ন এক আকাঙ্ক্ষা। কুও চিয়াখুন আরও জানান, গেল ৭০ বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও আত্মনির্ভরতার মাধ্যমে চীনের মহাকাশ কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম উপগ্রহ থেকে শুরু করে গভীর মহাকাশ অনুসন্ধান সব ক্ষেত্রেই চীন গুরুত্বপূর্ণ সাফল্য ও ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। মহাকাশে সহযোগিতায় চীন সবসময় সমতা, পারস্পরিক সুবিধা, শান্তিপূর্ণ ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে আসছে বলেও জানান তিনি। চ...
যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত জবরদস্তি বন্ধের আহ্বান জানাল চীন

যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত জবরদস্তি বন্ধের আহ্বান জানাল চীন

China
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে চীনের উন্নয়ন ও সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াকুন শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত জবরদস্তি বন্ধের আহ্বান জানান। সম্প্রতি মার্কিন এআই ল্যাবগুলো থেকে চীনের তথ্য চুরির যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে, তার প্রতিক্রিয়ায় কুও চিয়াখুন বলেন, যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি মূলত চীনের এআই শিল্পের অর্জনকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা মাত্র। চীন এই ধরনের মানহানিকর বক্তব্যের তীব্র বিরোধিতা করছে। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে প্রকৃত সত্যকে সম্মান করার এবং সব ধরনের পক্ষপাতিত্ব ত্যাগের অনুরোধ করছি। চীনের ওপর প্রযুক্তিগত জবরদস্তি বন্ধ করে দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা উচিত। সূত্র...
‘যুক্তরাষ্ট্রের ট্যারিফ ফেরত দেওয়ার পদক্ষেপ ভুল সিদ্ধান্ত সংশোধনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ’

‘যুক্তরাষ্ট্রের ট্যারিফ ফেরত দেওয়ার পদক্ষেপ ভুল সিদ্ধান্ত সংশোধনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ’

China
এপ্রিল ২৩: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, ২০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট শুল্ক ফেরত দেওয়ার কাজ শুরুর খবর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইউং চিয়ান বলেন, চীন সবসময় একতরফাভাবে অতিরিক্ত শুল্ক আরোপের বিরোধিতা করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ এবং ফেন্টানিল-সম্পর্কিত শুল্কসহ একতরফা সকল পদক্ষেপ, আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনেরও লঙ্ঘন। এগুলো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং কোনো পক্ষেরই স্বার্থই রক্ষা করে না। হে ইউং চিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক ফেরত দেওয়ার সিদ্ধান্ত ভুল পথ থেকে সরে আসার পথে একটি ইতিবাচক পদক্ষেপ ও ইংগিত। এসব শুল্ক যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্...
মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে না-পারে: চীনা প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে না-পারে: চীনা প্রতিনিধি

China
এপ্রিল ২৩: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের সিরিয়াবিষয়ক এক উন্মুক্ত সভায় বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না-পারে, তা নিশ্চিত করা উচিত। ফু ছং বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর বহির্গামী প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে, যা ইতোমধ্যেই সিরিয়ার ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তির সুযোগ কাজে লাগিয়ে, সর্বোচ্চ সংযম বজায় রেখে, এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মতভেদ দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানায়, যাতে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত, সম্মিলিতভাবে কাজ করে, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার রোধ কর...
বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলাফলের তালিকা: একটি যৌথ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে

বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলাফলের তালিকা: একটি যৌথ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে

China
এপ্রিল ২৩: গতকাল বুধবার ‘গ্লোবাল শেয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাকশন ফোরাম’-এর তৃতীয় উচ্চ স্তরের সম্মেলন বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ‘অভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি কার্যক্রমের ফলাফল তালিকা’ প্রকাশিত হয়েছে। তালিকাটি ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এর ৮টি প্রধান ক্ষেত্র কেন্দ্র করে ৫০টি বাস্তব ঐকমত্য তালিকাভুক্ত করা হয়। ১. দারিদ্র্য বিমোচন (১) "বিশ্ব নারী সক্ষমতা কেন্দ্র" গঠন, নারী ক্ষমতায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, বৈশ্বিক নারীদের জন্য সহযোগিতা ও বিনিময় প্ল্যাটফর্ম তৈরি, জনজীবন ও উন্নয়ন সংশ্লিষ্ট নারী সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন। (২) উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা খাতের উন্নয়নে সহায়তা, স্কুল স্থাপন, শিক্ষা সরঞ্জাম ও উপকরণ প্রদান, স্কুল ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধি। (৩) "হৃদয় সংযোগ", "আফ্রিকার মা নতুন খামার"-এর মতো জনকল্যাণমুখী ব্র্যান্ড প্রকল্প অব্যাহত রাখা। (৪) উন্নয়নশীল দেশগুলোর সামাজিক গৃহনির্মাণ, অস্থায়...
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের উন্নয়ন বেগবান করা উচিত: ছেন তুং শিয়াও

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের উন্নয়ন বেগবান করা উচিত: ছেন তুং শিয়াও

China, Tech news
সিএমজি বাংলা এপ্রিল ২৩: ‘গ্লোবাল শেয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাকশন ফোরাম’-এর তৃতীয় উচ্চ স্তরের সম্মেলন গতকাল বুধবার বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। ১৪০টিরও বেশি দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার ৬০০ জনেরও বেশি প্রতিনিধি অনলাইন ও অফলাইনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ছেন তুং শিয়াও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং ভাষণ দেন। ছেন তুং শিয়াও বলেন, ফোরামের প্রথম সম্মেলন আয়োজনের পর থেকে চীন সংশ্লিষ্ট উন্নয়নশীল অংশীদারদের সাথে সম্মেলনে অর্জিত ঐকমত্য বাস্তবয়ন করতে চেষ্টা চালিয়ে আসছে। এ পর্যন্ত ১৮০টিরও বেশি প্রকল্পের মধ্যে ৯০% বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো সময় মত পর্যায়ক্রমে সামনে এগিয়ে যাচ্ছে। বাস্তব সহযোগিতা আরো গভীরে উন্নয়ন হচ্ছে, ৫০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা ব্যবস্থা আরো সম্পূর্ণ হয়ে উঠেছে। তিনি আরো বলেন, চীনের বৈশ্...
জিডিআই চীনা প্রস্তাব থেকে আন্তর্জাতিক ঐকমত্যে পরিণত হয়েছে: ওয়াং ই

জিডিআই চীনা প্রস্তাব থেকে আন্তর্জাতিক ঐকমত্যে পরিণত হয়েছে: ওয়াং ই

China
এপ্রিল ২৩: গ্লোবাল শেয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাকশন ফোরামের তৃতীয় উচ্চ-স্তরের সম্মেলন বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন। ওয়াং ই বলেন, চীনের উত্থাপিত বৈশ্বিক উন্নয়ন উদ‍্যোগেরে (জিডিআই) পাঁচ বছর পূর্ণ হয়েছে। গত পাঁচ বছরে সব পক্ষের প্রচেষ্টায়, জিডিআই একটি চীনা প্রস্তাব থেকে আন্তর্জাতিক ঐকমত্যে পরিণত হয়েছে এবং সহযোগিতার ধারণা থেকে বাস্তব কর্মকাণ্ডে বিকশিত হয়েছে, যা জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডায় নতুন প্রাণশক্তি সঞ্চার করেছে এবং বৈশ্বিক উন্নয়ন প্রচেষ্টায় নতুন অগ্রগতি ও সাফল্য এনেছে। ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন বৈশ্বিক উন্নয়ন উদ‍্যোগ বাস্তবায়নকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক, যার মাধ্যমে উন্নয়ন সম্পদ একত্রিত করা, শক্তিশাল...