July 2026 - Page 16 of 26 - Mati News
Thursday, November 19

Month: July 2026

খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষে কীভাবে লাখ টাকা আয় করছেন চাষিরা

খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষে কীভাবে লাখ টাকা আয় করছেন চাষিরা

Agriculture Tips
নোয়াখালীর সুবর্ণচরে সরকারি খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষ জেলে ও নিম্ন আয়ের পরিবারের জন্য নতুন আয়ের পথ তৈরি করেছে। এ পদ্ধতিতে মাত্র তিন থেকে চার মাসে মাছ বিক্রির উপযোগী হওয়ায় কম খরচে ভালো লাভ মিলছে। ১০টি খাঁচা থেকে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ মাছের উৎপাদন, কর্মসংস্থান ও উপকূলীয় অঞ্চলের নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বামীর মৃত্যুর পর সংসারের ভার এসে পড়ে রাহেনা বেগমের (৪৫) কাঁধে। সেলাইয়ের কাজ করে কোনোমতে সংসার চালাতেন তিনি। তবে মাছ চাষ নিয়ে একটি প্রশিক্ষণ রাতারাতি বদলে দেয় তাঁর জীবন। প্রশিক্ষণ নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালে খাঁচা বসিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। প্রথমবারেই খাঁচায় মাছ চাষে অভাবনীয় সাফল্য এল। খরচ বাদ দিয়ে লাভ পেলেন ৬০ হাজার টাকার বেশি। রাহেনা বেগম আবার নতুন কর...
ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা মোকাবিলায় চেংচৌর শিক্ষা: প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর নগর পরিকল্পনার প্রয়োজন

ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা মোকাবিলায় চেংচৌর শিক্ষা: প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর নগর পরিকল্পনার প্রয়োজন

Op-ed
মোঃ মোস্তাফিজুর রহমান বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ মহানগর ঢাকা ও চট্টগ্রাম প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে মারাত্মক জলাবদ্ধতার মুখোমুখি হয়। অল্প সময়ের ভারী বৃষ্টিপাতের পর অনেক রাস্তা, আবাসিক এলাকা, বাণিজ্যিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পানির নিচে চলে যায়। এর ফলে যানজট, ব্যবসায়িক ক্ষতি, জনদুর্ভোগ এবং নগর জীবনে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়। চীনের ঝেংঝৌ শহরের অভিজ্ঞতা দেখায়, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে এই ধরনের নগর বন্যার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হলো দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন। একসময় যে এলাকাগুলো প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি ধরে রাখত—যেমন জলাভূমি, খাল, নিচু জমি ও খোলা স্থান—তার অনেক অংশ এখন ভবন, রাস্তা ও কংক্রিটের অবকাঠামোতে পরিণত হয়েছে। ফলে বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়ার সুযোগ...
কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় চীন

কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় চীন

China
সাকিব সিকান্দার ২০২৬ সালের জুন মাসের শেষ নাগাদ চীনে পরিচালনাধীন কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ (সিএসপি) উৎপাদন সক্ষমতা ২ দশমিক ১ গিগাওয়াটে পৌঁছেছে। এ ক্ষেত্রে স্পেনের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বৃহস্পতিবার এ তথ্য জানায় চীনা বিদ্যুৎ পরিষদ। উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে আয়োজিত এক পরিচ্ছন্ন জ্বালানি ফোরামে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে চীনে ২৪টি সিএসপি প্রকল্প চালু রয়েছে। পাশাপাশি মোট ৩ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরও ২৬টি প্রকল্প নির্মাণাধীন। চীন বিদ্যুৎ পরিষদের নির্বাহী সহ-সভাপতি ইয়াং খুন বলেন, ‘বর্তমানে চীনে ২৬টি সৌরতাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যার মোট স্থাপিত সক্ষমতা ৩ দশমিক ২ গিগাওয়াট। এটি ইতোমধ্যে চালু হওয়া সক্ষমতার দ্বিগুণেরও বেশি। সৌরতাপভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের নতুন স্থাপিত সক্ষমতার ক্ষেত্রে চীন এখন বিশ্বের প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।‘ কেন্দ্রীভূত সৌ...
চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: মরগুলভ

চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: মরগুলভ

China
চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি দু’দেশের সম্পর্কের আরও বিকাশে ধারাবাহিকভাবে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এটি দুই দেশের সম্পর্ককে ইতিহাসের এক অভূতপূর্ব উচ্চতায় নিয়েছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইগর মরগুলভ। সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগুলভ বলেন, চীন-রাশিয়া সম্পর্ক একবিংশ শতাব্দীতে দুটি প্রতিবেশী বৃহৎ দেশের সম্পর্কের আদর্শ উদাহরণ। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি, সুস্থ ও স্থিতিশীল বিকাশে এই চুক্তির মৌলিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি অগ্রগতির মূল চালিকাশক্তি সম্পর্কে বলতে গিয়ে রুশ রাষ্ট্রদূত চুক্তিতে নির্ধারিত চারটি মৌলিক নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমাদের দুই দেশের সম্পর্ক একবিংশ শতাব্দীতে দুটি প্রতিবেশী বৃহৎ দেশের সম্পর্কের আদর্শ উদাহরণ। আমি আরও বল...
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

China, Tech news
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার পূর্ব চীনের শাংহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশগ্রহণ ও পাকিস্তান সরকারের পক্ষে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে ইসহাক দার বেইজিংয়ে অবস্থান করছেন। ওয়াং ই বলেন, ডব্লিউএআইসিও-তে পাকিস্তানের যোগদান দেশটি ও এর জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় সহায়ক হবে। তিনি বলেন, দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন সমমনা দেশগুলোর সঙ্গে মিলে এ সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা, বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং সক্ষমতা বৃদ্ধি করা। যেন সব দেশ, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো...
সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা

সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা

China, Entertainment
টেলিভিশন নাটক, প্রামাণ্যচিত্র এবং ইন্টিগ্রেটেড মিডিয়া প্রজেক্টসহ ৬০টিরও বেশি প্রিমিয়াম অনুষ্ঠানের একটি বৈচিত্র্যময় লাইনআপ উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। গত মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই নতুন অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়। সিএমজির এই নতুন তালিকায় রয়েছে ঐতিহাসিক পটভূমি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি এতে যুক্ত হয়েছে অভিনব মাল্টিমিডিয়া প্রোডাকশন, যা চীনের সমৃদ্ধ ইতিহাস, খাদ্যাভ্যাস এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে। ঘোষিত অনুষ্ঠানমালার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে চীনের গণমুক্তি েফৗজের (পিএলএ) প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে নির্মিত একটি টেলিভিশন নাটক, প্রাচীন চীনা কবিদের ভ্রমণকাহিনীর ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ প্রামাণ্যচিত্র এবং ঐতিহ্যবাহী চীনা রন্ধনশৈলীকে দর্শকদের সামনে চমৎকারভাবে তুলে ধরার জন্য তিনটি আন্তঃসংযুক্ত উদ্যোগ। ...
চীনের গবেষণা: পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!

চীনের গবেষণা: পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!

China
গাছের শিকড় কেবল পুষ্টি সংগ্রহের জন্যই মাটির গভীরে যায় না, বরং তারা যে অত্যন্ত বুদ্ধিমান এবং নিজের সুরক্ষায় সক্ষম—তা নতুন এক গবেষণায় উঠে এসেছে। চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ ইউনিভার্সিটির একদল গবেষক আবিষ্কার করেছেন, উদ্ভিদ তার শিকড় ব্যবহার করে পচনশীল উদ্ভিদ বা ক্ষতিকারক প্যাথোজেনপূর্ণ এলাকা সক্রিয়ভাবে এড়িয়ে চলতে পারে। উদ্ভিদের এই অনন্য প্রতিরক্ষা কৌশলটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে। অধ্যাপক চাং ইউচৌয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, শিকড় যখন পচনশীল উদ্ভিদের সংস্পর্শে আসে, তখন তাদের বৃদ্ধি তাৎক্ষণিকভাবে বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে, ওই উদ্ভিদের জিনোম থেকে প্যাথোজেন প্রতিরোধী এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত জিনগুলো সক্রিয় হয়ে ওঠে। গবেষকরা তাদের পরীক্ষায় র‍্যাপসিড, টমেটো এবং গমের চারা ব্যবহার করে দেখেছেন, এই উদ্ভিদগুলো পচনশীল জৈব বস্তুর দিকে ...
মানবসদৃশ এআই সেবায় চীনে নতুন বিধিমালা কার্যকর

মানবসদৃশ এআই সেবায় চীনে নতুন বিধিমালা কার্যকর

China
মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা ও যোগাযোগের ধরন অনুকরণ করে ব্যবহারকারীদের সঙ্গে ধারাবাহিক আবেগভিত্তিক যোগাযোগ স্থাপনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবাদাতাদের নিয়ন্ত্রণে চীনের নতুন বিধিমালা কার্যকর হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই বিধিমালার মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের জন্য সরবরাহ করা বিষয়বস্তুর ওপর কঠোর সুরক্ষা ব্যবস্থা আরোপিত হয়। চীনের সাইবারস্পেস প্রশাসনসহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে প্রকাশিত এ অন্তর্বর্তীকালীন বিধিমালার লক্ষ্য হলো প্রযুক্তিগত উদ্ভাবন, নিরাপত্তা এবং জনস্বার্থের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা। বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, মানবসদৃশ আন্তঃক্রিয়ামূলক এআই সেবার উদ্দেশ্য হবে মানুষকে সহায়তা ও সেবা প্রদান। এতে নৈতিক সীমারেখাও নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে সামাজিক সম্পর্কের বিকল্প হয়ে ওঠা, ব্যবহারকারীর মনস্তত্ত্বকে প্রভাবিত করা, কিংবা আসক্তি ও নির্ভরশীলতা তৈরি করার মতো উদ্...
দক্ষিণ চীন সাগর ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে আসিয়ান: ইন্দোনেশীয় বিশেষজ্ঞ

দক্ষিণ চীন সাগর ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে আসিয়ান: ইন্দোনেশীয় বিশেষজ্ঞ

China
সাকিব সিকান্দার আঞ্চলিক বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ বাড়লেও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। ইন্দোনেশিয়ার একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এ মন্তব্য করেছেন। ২০১৬ সালের ১২ জুলাই ফিলিপাইনের একতরফা উদ্যোগে গঠিত একটি তথাকথিত সালিশি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক দাবিকে প্রত্যাখ্যান করে একটি রায় দেয়। তথাকথিত দক্ষিণ চীন সাগর এই সালিশি রায়ের দশম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের নেতৃত্বে ১৪টি দেশ ট্রাইব্যুনালের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্ট্র্যাটেজিক, রেজিলিয়েন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ সিয়ারোনি রোফি বলেন, দক্ষিণ চীন সাগর ই...
ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৮ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯১-এ দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা। চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

China, Health, Health and Lifestyle
২০২৬ সালের প্রথম ছয় মাসে চীন ৩৮টি উদ্ভাবনী ‘ক্লাস ১’ ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে চীন। এই ওষুধগুলো এমন উদ্ভাবনী হিসেবে গণ্য, যা এর আগে চীন বা বিশ্বের অন্য কোথাও বাজারজাত করা হয়নি। দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ড্রাগ রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ল্যান কংথাও সোমবার জানান, “এই বছরের জুন মাস পর্যন্ত মোট ২ হাজার ৩১৮টি ওষুধ নিবন্ধনের আবেদন অনুমোদন করেছিল, যার মধ্যে ৩৮টি ‘বিশ্বব্যাপী নতুন’ উদ্ভাবনী ওষুধ রয়েছে”। চীন এ বছর নতুন লক্ষ্যমাত্রা ও কার্যপদ্ধতি সম্পন্ন ওষুধ অনুমোদনের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। ল্যান কংথাও জানান, চলতি বছরের প্রথমার্ধেই এই ধরণের ওষুধের অনুমোদন সংখ্যা পুরো ২০২৫ সালের মোট অনুমোদনের সমান হয়ে গেছে। বিশেষ করে অভ্যন্তরীণভাবে উদ্ভাবিত ওষুধের মান ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান,...
দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

China
চীনের স্টেট কাউন্সিলের জেনারেল অফিস সম্প্রতি একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যার মূল লক্ষ্য হলো নদী, পুকুর, খাল এবং জনবসতির নিকটবর্তী ছোট জলাশয়গুলোর দূষণ রোধ করা। এই পদক্ষেপের মাধ্যমে চীন তার ছোট জলপথগুলোর পরিবেশগত মান উন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রাদেশিক পর্যায়ের বা তার ওপরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন শিল্প পার্কগুলোতে দূষণ পরীক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা, কাউন্টি ও টাউনশিপ পর্যায়ে বিদ্যমান কালো এবং দুর্গন্ধযুক্ত জলাশয়গুলো প্রায় পুরোপুরি নির্মূল, গুরুত্বপূর্ণ এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগির খামারের বর্জ্যের সরাসরি প্রভাব নিয়ন্ত্রণ এবং ২০৩০ সালের মধ্যে জনবসতির নিকটবর্তী জলাশয়গুলোতে অস্বাভাবিক বিবর্ণতা, দুর্গন্ধ এবং দৃশ্যমান বর্জ্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।...
বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

China
সাকিব সিকান্দার উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি ও বাজারের অংশগ্রহণকারীদের দৃঢ় সক্ষমতার কারণে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেও চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা। মঙ্গলবার এক আয়োজনে তারা বলেন, এর ফলে বৈশ্বিক চাহিদার অন্যতম উৎস এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষাকারী হিসেবে চীনের ভূমিকা আরও শক্তিশালী হবে। চীনের শুল্ক প্রশাসনের (জিএসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে দেশটির পণ্যবাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৪৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ সময় রপ্তানির তুলনায় আমদানির প্রবৃদ্ধি বেশি ছিল। রপ্তানি ১৩ দশমিক ৪ শতাংশ এবং আমদানি ২২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জিএসির উপমন্ত্র...
পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় চীনের এআই প্রযুক্তি

পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় চীনের এআই প্রযুক্তি

China
চলমান বর্ষা মৌসুমের ভারি বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি মোকাবিলায় চীনের উদ্ভাবিত ‘মাচু-আরবান’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানকারী ব্যবস্থার ওপর নির্ভর করছে পাকিস্তান। চীনের আবহাওয়া প্রশাসনের উদ্ভাবিত মাচু-আরবান মূলত একটি ওপেন-সোর্স এআই মডেল, যা বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুজনিত দুর্যোগ প্রশমনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি বন্যা, টাইফুন এবং কৃষি ঝুঁকির মতো বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং এআই-জেনারেটেড জরুরি পরিকল্পনা প্রদান করতে সক্ষম। স্থানীয় ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী এই মডেলটিকে পরিমার্জন করতে পারেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগের গবেষণা ও উন্নয়ন প্রধান ফ্রুখ বশির বলেন, “এই প্রযুক্তি আমাদের আবহাওয়ার পূর্বাভাস প্রদান ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে। বন্যা, খরা এবং চরমভাবাপন্ন আবহাওয়া সম্পর্কিত পরিস্থিতি যা জনদুর্ভোগ সৃষ্টি ...
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বৈঠক

China
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিপিভির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং অভ্যন্তরীণ বিষয়ক কমিশনের চেয়ারম্যান লে মিন ত্রি। বৈঠকে ওয়াং হুনিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, চলতি বছরের এপ্রিলে দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ নতুন ঐকমত্যে পৌঁছেছেন, যা দুই দল ও দুই দেশের সম্পর্কের পাশাপাশি বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের উন্নয়নের জন্যও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। ওয়াং আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদ...